নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১০৫ সম্পদের মালিকানা লাভ মাল বা সম্পদ বলতে এমন বস্ত্র বা বিষয়কে বুঝায় যার উপযোগিতা রয়েছে এবং যার উপর মানুষের অধিকার শরীয়ত ও সমাজ কর্তৃক স্বীকৃত। মাল বা সম্পদ দুই ধরনের হতে পারে। যেমন, বন্ত্রগত ও অবস্তগত। বস্তুগত সম্পদ হচ্ছে ঘর-বাড়ী, দালান-কোঠা, ভুমি, দ্রব্যসামঘী ইত্যাদি। আর অবস্তরগত সম্পদ হচ্ছে, সকল প্রকারের সৃজনশীলতা, শিল্পকর্ম ইত্যাদি। আর মালিকানা শব্দের অর্থ হচ্ছে অধিকার সম্বন্ধীয় দাবি। মাল বা সম্পদের মালিকানা বলতে বুঝায় সম্পদের অধিকার । সংজ্ঞাগত দিক থেকে কোন মাল দখলে রাখার, ব্যবহার করার, ভোগ করার, দান করার, বিক্রয় করার অধিকারকেই মালিকানা বলে। আর সম্পদের অধিকারী হওয়াকেই সম্পদের মালিকানা বলে। তাই নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষ জীবন-যাপন, পরিবারের ভরণ-পোষণ, সন্তানের শিক্ষা, ভবিষ্যতের নিরাপত্তা, রোগ- শোকে চিকিৎসা ইত্যাদির জন্য সম্পদের মালিক হতে চায়। তাই ইসলাম পুরুষের পাশাপাশি নারীদেরও সম্পদ উপার্জনের অধিকার প্রদানের সাথে সাথে সম্পদের মালিকানা লাভের অধিকার প্রদান করেছে । শরীয়ত সম্মত বৈধ পন্থায় যে কোন ব্যক্তি যে কোন মাল বা সম্পদের মালিকানা লাভ করতে পারে এবং বৈধ কারণ ছাড়া তাকে উক্ত অধিকার থেকে বঞ্চিত করার কোন বিধান ইসলামে নেই। সম্পদের মালিকানা লাভের অধিকার সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, ০০09 ০ এ তি এ ১ এ (এ এ ও) 0 ০৮ 9১৯ €০০০ ০55 444 ০৬ 40 ১14০৪ ০ ধা তিনিও চে এ তপু যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা কর না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহর অনুগ্রহ প্রার্থনা কর। আল্লাহ নিশ্চয় প্রত্যেক বিষয়েই জানেন ।২৫ ইসলাম নারীদের সম্পদের মালিকানা লাভের পাশাপাশি ভোগ-ব্যবহারের অধিকার, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করার অধিকার, সম্পদের মালিকানা হস্তাস্তরের অধিকার, মালিকানা স্বতৃ রক্ষা করার অধিকার প্রদান করেছে। এরিয়া যার ০০৩ ০০৭5 4 149 0 গা & ৫194) ৮৩৫ ৪ 9 194 ১৯ €১১5 ০১০ ০5 তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ-সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পথে গ্রাস করার জন্য বিচারকের কাছে পেশ করো না, অথচ তোমরা জান যে এরকম করা বৈধ নয় ।২৬ ২৫. আল কুর'আন, ৪:৩২ ২» আল কুর'আন, ২:১৮৮ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।