নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১০৩ আরোহন করতে পারি। আমি পুরুষদের সাথে একত্রে যাওয়াকে লজ্জাবোধ করতে লাগলাম ।.... রসূলুল্লাহ স. বুঝতে পারলেন যে, আমি লজ্জা বোধ করছি। সুতরাং তিনি এগিয়ে চললেন ।১৯ উক্ত হাদীসসমূহ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ স.-এর সময়ে নারীরা বিভিন্ন পেশা গ্রহণ করে অর্থ উপার্জন করতো । রাসূল স. এবং খুলাফায়ে রাশেদীনের আমলেও নারীরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করতো । উমর রা.-এর খিলাফতকালে আসমা বিনতে মাখরামাহ রা. কে তার ছেলে আবদুল্লাহ ইব্নে আবু রাবীয়াহ ইয়ামান থেকে আতর পাঠাতো আর তিনি এ আতরের কারবার করতেন।২০ অপর এক হাদীসে উল্লেখ আছে, কায়লা রা. নায়ী এক মহিলা সাহাবী নবী স. কে বললেন, ৪১ £,/ ৮ “আমি একজন মহিলা । আমি নানা প্রকার জিনিস ক্রয়- বিক্রয় করে থাকি (অর্থাৎ আমি ব্যবসায়ী)।” এরপর সে ক্রয় বিক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নবী স.-এর কাছ থেকে জেনে নিল ।২ প্রসিদ্ধ ইমাম আশহাব রহ. একবার এক দাসীর নিকট থেকে সবজি ক্রয় করলেন। তশকালীন রীতি ছিল, সবজির মূল্য নগদ অর্থে পরিশোধ করার পরিবর্তে সবজি বিক্রেতাকে রুটি বা খাদ্য দেয়া। আশহাবের রহ. কাছে সেই মুহূর্তে রুটি ছিল না। তিনি দাসীকে বললেন, সন্ধ্যা বেলায় রুটি বিক্রেতার নিকট থেকে রুটি আসলে তুমি এসে নিয়ে যাবে। দাসী বললো, জনাব এটা তো না জায়েয । খাদ্য দ্রব্যের বেচাকেনার ক্ষেত্রে শরীয়ত তো তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে আদেশ করেছে ।২২ সুতরাং উক্ত হাদীসসমূহ দ্বারা এটাও প্রমাণিত যে, ইসলামে নারীদের ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে এবং রাসূল স. এবং খুলাফায়ে রাশেদীনের সময়ে অনেক নারীই ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করতো। রাসূলুল্লাহ স.-এর সময়ে দাস প্রথার প্রচলন থাকায় নারীরা এই পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করতো । দাসত্বের বন্ধনে আবদ্ধ থাকার কারণে তাদেরকে পশুচারণ করতে হতো । মু'আবিয়া ইবনে হাকাম আস্ সুলামী রা. থেকে বর্ণিত, “আমার ১ ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আন-নিকাহ, পরিচ্ছেদ : আল-গীরাহ, প্রাগুক্ত, হাদীস নং-৪৯২৬ ২০ ইবনু 'আবদিল বার্, আল-ইর্তি'আব, ব.২,পৃ.৯৩ ২. ইমাম ইবনু মাজাহ, আস-সুনান, তাহকীক : মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকী, অধ্যায় : আত- তিজারাত, পরিচ্ছেদ : আস-সূম, বৈরূত : দারূল ফিকর, তা.বি., হাদীস নং-২২০৪; হাদীসটির সনদ যঈফ । ২. ইবনুল হাজ্জ, আল-মাদখাল, বৈরুত : দারুল ফিকর, তা. বি., খ. ১, পৃ. ২১৫ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।