ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১০১ হে আল্লাহর রসূল! আমি কারিগরী বিদ্যায় দক্ষ একজন নারী । আমি বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে বিক্রি করি। (এ ছাড়া) আমার, আমার স্বামীর ও সন্তানদের আয়ের অন্য কোনো উৎস নেই। তারা আমাকে কর্মে ব্যস্ত করে রেখেছে এবং (তাদের কপর্দকশূন্য অবস্থার কারণে) আমি আমার আয়-উপার্জন থেকে সাদাকাও করতে পারি না। অতএব, (আমার আয় থেকে) তাদের জন্য খরচ করা হলে আমি কী কোনো পুরস্কার পাবো? নবী স. তাকে বললেন, তুমি যা তাদের (স্বামী ও সম্ভানদের) জন্য ব্যয় করবে, তাতে তুমি পুরস্কার পাবে । কাজেই তুমি তাদের জন্য ব্যয় করো ।১৯ একটি ঘটনা প্রসঙ্গে রাসূলুল্লাহ স. খাওলা বিনতে ছা'লাবা রা. কে তার স্বামী থেকে আলাদা থাকতে বললেন। তখন তিনি রাসূলুল্লাহ স. কে বললেন, হে আল্লাহর রাসূল! " ইমাম আহমাদ, আল-সুসনাদ, বৈরূত : মুয়াস্সাসাতৃর রিসালাহ, ১৪২০ হি./১৯৯৯ বি., খ. ২৫, পৃ. ৪৯৪, হাদীস নং-১৬০৮৬; হাদীসটির সনদ হাসান। খাওলা বিনতে ছা'লাবা রা.: বনু আওস গোত্রে খাওলা বিনতে ছা'লাবার জন্ম, তিনি নবী করীম স. এর কাছে বাইয়াত গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। খাওলা রা. এর স্থামী আওস বিন সামিত ছিলেন কঠোর মেজাজের অধিকারী এবং বার্ধক্যের কারণে তার মেজাজ আরও তিক্ত ও কর্কশ হয়ে গিয়েছিলো । জাহেলী যুগে বৈবাহিক সম্পর্ক ছেদ করার জন্য স্বামী তার স্ত্রীকে বলত- “তোমার পৃষ্ঠদেশ আমার মায়ের মত।” খাওলা বিনতে ছা'লাবাকে তার স্বামী উক্ত কথা বললে ফয়সালার জন্য তিনি নবী স. এর দরবারে হাধির হলেন এবং রাসূলুল্লাহ স. কে বললেন, 'আমি শপথ করে বলছি আমার স্বামী আমাকে রাগ করে একথা বলেছেন। তিনি আমাকে তালাক দেননি'। রাসূল স. বললেন, আমার মনে হয় তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছ। রাসূলুল্লাহ স. এর কথা শুনে খাওলা রা. দিশেহারা হয়ে পড়লেন। তিনি হাত উঠিয়ে আল্লাহ তা'আলার কাছে দোয়া করলেন, “হে আল্লাহ আমার জীবনের কঠিন তাকলীফ ও বিরহ বিচ্ছেদের অভিযোগ করছি। হে আল্লাহ আমার জন্য যা কল্যাণকর হয় তাই তোমার নবীর মারফত আমাকে জানিয়ে দাও।” আয়িশা রা. খাওলা রা. এর ফরিয়াদ দেখে আল্লাহর দরবারে কাদলেন। অতঃপর খাওলা রা. এর পক্ষেই আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন। এ সম্পর্কে আল্লাহ তাঁআলা বলেন, ৮০৪ ৬ 1০57১৫৫5249 ৭ 4) এ ভর্তি) ৩৮2 ৬ ৩:৯০ রা 0 সিকি ৬ ১৯৫1 1240৪১৫3৮81 ৬৩৮৫০ 2 -০৮ ৮ এ/ 90) 0359 055 01৫০ “আল্লাহ শুনতে পেয়েছেন সেই মেয়ে লোকটির কথা, যে তার স্থামীর ব্যাপার নিয়ে তোমার সাথে তর্ক-বিতর্ক করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের দু'জনেরই কথা- বার্তা শুনতে পেয়েছেন। তিনি সর্বশ্লোতা ও সর্বদৃষ্টা। তোমাদের মধ্যে যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে 'যিহার' করে, তাদের স্ত্রীরা তাদের মা নয়। তাদের মা তো তারা যারা তাদেরকে জন্মদান করেছে। এই লোকেরা একটা অতীব ঘৃণ্য ও সম্পূর্ণ মিথ্যা কথা বলে। আর আসল কথা এই যে, আল্লাহ তা'আলা বড়ই ক্ষমাশীল ও মার্জনা কারী ।”-আল কুর'আন, ৫৮ : ১-২ ///.109070790791.00)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।