Contents ৯৮ তাফসীরে ইব্ন কাছীর আর তাহারা বলে, 4১,4 Al ie Ul অর্থাৎ আমরা তো আমাদিগের পূর্বপুরুষদিগেরই পদাংক অনুসরণ করিতেছি। মূলত তাহাদিগের এই তথাকথিত আদর্শিক দাবীর সপক্ষে কোন দলীল নাই । যাহাকে হাওয়াই দাবী বলা যাইতে পারে। , তাই আল্লাহ্ তা‘আলা বলেন, ইহাদিগের পূর্বপুরুষেরাও তৎকালীন নবীকে অস্বীকার করিত । নবীকে তাহারা মিথ্যাবাদী বলিয়া অপপ্রচার করিত । যেমন অন্য আয়াতে বলা হইয়াছে ৪ EGR Fe i 3 aL 105 YL oe ELS Ss Call iL NE lb SAS অর্থাৎ এইভাবে উহাদিগের পূর্ববতীদিগের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে, তুমি তো এক যাদুকর, না হয় এক উন্মাদ । মনে হয়, উহারা একে অপরকে এই মন্ত্রণাই দিয়া আসিয়াছে। বস্তুত উহারা এক সীমালংঘনকারী সম্প্দায় । আলোচ্য আয়াতেও এইরূপ বলা হইয়াছে যে, EE A Lilie ag MC All se ly l se El অর্থাৎ এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই কোন সর্তককারী প্রেরণ করিয়াছি তখন উহাদিগের মধ্যে যাহারা সমৃদ্ধিশালী ছিল তাহারা বলিত, 'আমরা তো আমাদিগের পূর্বপুরুষদিগকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদিগেরই পদাংক অনুসরণ করিতেছি!’ অতঃপর বলেন, [) অর্থাৎ, হে মুহাম্মদ! এই সকল মুশরিকদিগকে আপনি বলুন, TR ব্যাজ ore se তোমরা তোমাদিগের EEN 3 যাহার রি অনুাৰী পাইয়াছ, আমি যদি তোমাদিগের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি, তবুও কি তোমরা তাহাদিগের অনুসরণ করিবে? প্রত্যুত্তরে তাহারা বলিত, ‘তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি ।' অর্থাৎ নবীগণ যাহাসহ প্রেরিত হইত তাহা তাহারা সত্য বলিয়া জানা সত্ত্বেও তাহারা তাহাদিগের গৌড়ামী ও হঠকারিতার জন্য সত্য সমর্থন করিতে কখনো সমর্থ হইত না । তাহাদিগের পূর্বপুরুষদিগের ধর্ম মিথ্যা ও বিকৃত জানা সত্ত্বেও উহাই তাহারা আকড়াইয়া থাকিত ।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।