তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা যুখরুফ ৯৫ তাহারা বলিতে চায় যে, তাহাদিগের ফেরেশতা পূজা অন্যায় নহে বরং আল্লাহ্‌ই . তাহাদিগকে ইহা করার জন্য অনুমতি দান করিয়াছেন। উল্লেখ্য যে, মুশরিকদিগের উপরোক্ত বিশ্বাস ও আকীদা-আমলের মধ্যে কয়েকটি ভ্রান্তি স্পষ্টভাবে প্রতিভাত হয় ৪ এক. তাহারা আল্লাহ্‌র জন্য সন্তান নির্ধারণ করিয়াছে। অথচ ইহা হইতে আল্লাহ্‌ পবিত্র ও পূত-পবিত্ৰ । দুই. কন্যা সন্তানের চেয়ে পুত্র. সন্তানকে প্রাধান্য দানপূর্বক তাহারা ফেরেশতাদিগকে আল্লাহ্র কন্যা সন্তান বলিয়া দাবী করিয়াছে। অথচ উহাদিগের নারী গণ্য করা-- ফেরেশতাসমূহ আল্লাহ্রই বান্দা বৈ নহে। তিন. তাহারা যে ফেরেশতাদিগের পূজা করে এবং কেন করে সেই ব্যাপারে তাহাদিগের নিকট প্রামাণ্য কোন দলীল নাই । ইহা করার জন্য কোন প্রকারের অনুমোদন আল্লাহ্র নাই ৷ বরং সেফ রিপুর তাড়নায় গৌড়ামী ও পূর্বপুরুষদিগের অনুসরণই তাহাদিগকে এই বিপদজনক পাপের পথে, ঠেলিয়া দিয়াছে। জাহেলের মত তাহারা জাহেলদিগের অনুসরণ করিয়া চলিয়াছে। ইহা করার কোন যুক্তি তাহাদিগের নিকট নাই । চার. আর তাহারা বলে যে, ইহা যদি পাপ হইত তাহা হইলে আল্লাহ্‌ তাহাদিগকে ইহা করিতে বাধা দিতেন । এই কথার দ্বারা তাহাদিগের অজ্ঞতার মুখোশ উন্মোচিত হইয়া গিয়াছে। কেননা আল্লাহ্‌ তা‘আলা যুগে-যুগে নবী-রাসূল প্রেরণ করিয়া তাহার বান্দাদিগকে কেবল তাহারই ইবাদত করার জন্য তাকিদ দিয়াছেন। নবীগণের মাধ্যমে তিনি মানুষকে এই কথা বুঝানোর চেষ্টা করিয়াছেন যে; আল্লাহ্র কোন অংশীদার নাই । : তিনি একক, তাঁহার কোন সন্তান নাই এবং তিনিও কাহারো সন্তান নন। আর তিনি ব্যতীত অন্য কেহ উপাস্যের উপযুক্ত নহে। যথা কুরআনের মধ্যেও আল্লাহ্‌ তা'আলা স্পষ্ট ভাষায় বলিয়াছেন ৪ a aE EES LO a Tal TE E05, SUES BSL aH bd Lal lk SiS opti ls EE অর্থাৎ আল্লাহ্‌র ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠাইয়াছি। অতঃপর উহাদিগের কতককে আন্লাহ্‌ সৎপথে পরিচালিত করেন এবং উহাদিগের কতকের পথভ্রান্তি হইয়াছিল সংগতভাবেই ৷ সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদিগের পরিণাম কি হইয়াছে?

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।