Contents ৮৪ তাফসীরে ইব্ন কাছীর অন্য কেহ তাহা স্পর্শ করিবে না। ইহা বিশ্বজগতের প্রতিপালকের নিকট হইতে অবতীৰ্ণ । অন্য একস্থানে আরো বলা হইয়াছে ৪ Hee Le LOLI dS SSIUS Ad ESS Ut SLE ps Dien অর্থাৎ, এই প্রকার আচরণ অনুচিত, ইহা উপদেশ বাণী; যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে। উহা আছে মহান উন্নৃত মর্যাদা সম্পন্ন পবিত্র গ্রন্থে, মহান পূত-পবিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ । উল্লেখ্য যে, এই সকল আয়াতের আলোকে বিজ্ঞ আলিমগণ উদ্ভাবন করিয়াছেন যে, অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করা নিষিদ্ধ । এই ধরনের আদেশ সম্বলিত একটি হাদীসও বর্ণিত হইয়াছে। ' লওহে মাহফুজে সংরক্ষিত কুরআনকে ফেরেশতারা যথোচিত সম্মান করেন, তাই পৃথিবীর অধিবাসী মানুষের উচিত উহার আরো বেশী সম্মান করা মানুষের উচিত ফেরেশতাদিগের চেয়ে কুরআনের সম্মান তাহাদিগের আরো গভীরভাবে অনুধাবন করা । কেননা উহা মানুষের উপর অবতীর্ণ হইয়াছে __তাহাদিগেরই কল্যাণের উদ্দেশ্যে । পৃথিবীর মানব জাতিই কুরআনের মুখ্য শ্রোতা । তাই কুরআন মানবজাতির নিকটই বেশী সম্মান পাওয়ার দাবী রাখে এবং তাহাদিগের উচিত জীবনের সর্বক্ষেত্রে কুরআনের অনুসরণ করা৷ তাই কুরআনকে সন্মান প্রদর্শন করার উদ্দেশ্যে পরোক্ষভাবে আল্লাহ্ তা'আলা বলিয়াছেন ৪ MSD laf Lif wicll 2 3 430 অৰ্থাৎ এই কিতাব মহান সারগর্ভ আমার নিকট আছে সংরক্ষিত ফলকে ৷ ETS A SCE UE il OE eve! ("5১% £4 অৰ্থাৎ তোমরা সীমালংঘনকারী সম্প্রদায় বলিয়া কি আমি তোমাদিগের হইতে কুরআন প্রত্যাহার করিয়া তোমাদিগকে অব্যাহতি দিব? এই আয়াতের অর্থে মুফাসসিরগণ মতবিরোধ করিয়াছেন। কেহ বলিয়াছেন যে, ইহার অর্থ হইল, তোমরা কি ইহা ধারণা করিয়াছ যে, তোমরা কুরআন সমর্থন না করিলে এবং তোমরা উহার অনুসরণ না করিলে তোমাদিগকে উহার অনুসরণ করা হইতে অব্যাহতি দান করিব এবং এইজন্য তোমাদিগকে কোন শাস্তি দিব না? এই ব্যাখ্যা করিয়াছেন ইব্ন আব্বাস (রা), আবূ সালিহ, মুজাহিদ ও সুদ্দী (র) এবং ইহা পছন্দ করিয়াছেন ইবন জারীর (র)। আর কাতাদা (র) বলিয়াছেন যে, ইহার অর্থ হইল, এই উম্মতের শুরুর লোকেরা যখন কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল তখন যদি কুরআনকে প্রত্যাহার করিয়া
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।