Contents সূরা শূরা থা ৬ SALAS ASE; < (০৭) nosed SS SEEM YI; ZC নিল Lio ds Guid Bs bse 5D 2 2. (293 ETA! EXEL) dbl ble (০) 6 33531225 al SEE ৫১. মানুষের এমন মর্যাদা নাই যে, আল্লাহ্ তাহার সহিত কথা বলিবেন ওহীর মাধ্যম ব্যতিরেকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে অথবা: এমন দূত প্রেরণ ব্যতিরেকে যে দূত তাহার অনুমতিক্ৰমে তিনি যাহা চাহেন তাহা ব্যক্ত করেন। তিনি সমুন্নত, প্রজ্ঞাময় । ৫২. এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি. রূহ তথা আমার নির্দেশ; তুমি তো জানিতে না কিতাব কি এবং ঈমান কি! পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো যাহা দ্বারা আমি আমার বান্দাদিগের মধ্যে যাহাকে ইচ্ছা পথ-নির্দেশ করি; তুমি তো প্রদর্শন কর কেবল সরল পথ= ৫৩. সেই আল্লাহ্র পথ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহার মালিক । জানিয়া রাখ, সকল বিষয়ের পরিণাম আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করে। তাফসীর ৪ এই স্থানে ওহীর স্তর, মরতবা ও উহার ধরণ সম্পর্কে আলোচনা করা হইয়াছে । কখনো ওহী রাসূলুল্লাহ্ (সা)-এর মনের মধ্যে ঢালা হইত । তবে তাহা যে সত্যই ওহী সেই সম্পর্কে তাহার মনে কোন প্রকারের সন্দেহ থাকিত না। যেমন সহীহ ইব্ন হাব্বানের একটি হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন $ “রুহুল কুদুস আমার মধ্যে এই কথা প্রবিষ্ট করাইয়াছেন যে, কোন আত্মা মৃত্যুবরণ করিবে না, যতক্ষণ না সে তাহার রিযিক ও বয়স পূর্ণ না করিবে । অতএব তোমরা তাকওয়া অবলম্বন কর এবং সৎ পন্থায় রিযিক অনুসন্ধান কর ।” আল্লাহ্ তাআলা বলিয়াছেন £ঃ = ৯ ০ 9 ‘অথবা কোন অন্তরাল ব্যতিরেকে ৷' যেমন এই প্রসঙ্গে আল্লাহ্র সহিত মূসা (আ)-এর. কথোপকথনের কথা
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।