তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা শুরা ৭১ চারটা উত্তর দেন। আবূ বকর (রা) তাহার কথায় মৃদু প্রতিবাদ করিয়া দুই চারটি কথা বলার কারণে রাসূলুল্লাহ্‌ (সা) রাগান্বিত হন এবং সেই স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান। এই অবস্থা দেখিয়া আবূ বকর (রা)-ও তাহার অনসুরণ করেন এবং নিকটে গিয়া তাহাকে বলেন, হে আল্লাহ্র রাসূল! লোকটি আমাকে গালাগালি করিতেছিল আমি তাহা চুপ করিয়া শুনিতেছিলাম। আপনি তথায় উপস্থিত ছিলেন। কিন্তু যখন আমি তাহার কথার জবাবে দুই চার কথা বলিলাম, তখন কেন আপনি রাগান্বিত হইয়া এ স্থান ত্যাগ করিয়া চলিয়া. আসিলেন? জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি যতক্ষণ কোন উত্তর দিতেছিলে না ততক্ষণ তোমার পক্ষ হইতে ফেরেশতারা তাহার জবাব দিতেছিল। কিন্তু যখন তুমি নিজে তাহার কথার উত্তর দিতে প্রবৃত্ত হইলে তখন ফেরেশতারা চলিয়া যায় এবং তাহাদিগের স্থান শয়তান দখল করিয়া নেয় । তাই তুমি বল, যে স্থানে শয়তান উপস্থিত হয় সে স্থানে আমি কি করিয়া থাকিতে পারি? অতঃপর তিনি বলেন, হে আবূ বকর! প্রমাণিত তিনটি সত্য কথা মনে রাখিবে। এক, যাহার উপর অত্যাচার করা হয় এবং সে যদি উহা হইতে চশমপুশী করে তবে অবশ্যই আল্লাহ্‌ তাদের সম্মান বৃদ্ধি করিয়া দিবেন এবং তিনি তাহাকে সঠিক সহযোগিতা ও সাহায্য দান করিবেন। দুই, যে ব্যক্তি সম্পর্ক ও সংযোগ বৃদ্ধি করিবে, এবং আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে তাহাদিগকে সাহায্য-সহযোগিতা করিবে, আল্লাহ্‌ তাহার সকল জিনিসে বরকত দান করিবেন। তিন, আর যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি আল্লাহ্‌ তা'আলা বরকত তুলিয়া নিবেন এবং আজীবন সে তাহার মুখাপেক্ষী হইয়া থাকিবে । সুফিয়ান ইব্‌ন উ‘আইনার সূত্রে আব্দুল আলা ইব্‌ন হাম্মাদ হইতে আবূ দাউদও ইহা বর্ণনা করিয়াছেন । তবে সাফওয়ান ইব্‌ন ঈসা ও আবূ দাউদ উভয়ে মুহাম্মদ ইব্‌ন আজলামের রেওয়ায়েতে ইহা বর্ণনা করিয়াছেন। একটি মুরসাল সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব ইহা বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, অর্থের দিক দিয়া হাদীসটি খুবই চমৎকার । আর আবূ বকর সিদ্দীক (রা) উপদেশগুলির উপর আমল করিয়া গিয়াছেন। এই ব্যাপারে তিনি খুবই সতর্ক ছিলেন। “ 2 9 w Pd L 25 2 25555 G3 HIOSDEG IN LAL OI (£5) us 2554 2} MOBY cB Gb) | Lo 24 OU 7°

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।