তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭০ তাফসীরে ইব্ন কাছীর তবে তুমি দেখিবে যে, তোমার জন্য তোমার সন্মুখের পাপের সকল দরজা বন্ধ হইয়া গিয়াছে। এই ব্যাপারে তাহাদিগের বেশী সচেতন হওয়া উচিত যাহারা মানুষের উপর অত্যাচার করে এবং যাহারা অকারণে দেশে ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ্‌ ভালো জানেন । লোকটির উপদেশগুলি মূল্যবান বটে । অতঃপর সে বলিল, আবু আব্দুল্লাহ! এইবার বল তুমি কি চাও? আমি বলিলাম যে, “আমি চাই আমাকে আমার পরিবারের নিকট পৌছাইয়া দাও ৷” সে বলিল, ‘আচ্ছা তাহাই হইবে৷’ ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন । পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা জুলুম ETT সাল করিয়াছেন এবং কিসাস জারি করিয়া তাহা সম্বন্ধে আলোচনা করিয়াছেন। অতপর ধৈর্য- ধারণ ও ক্ষমা প্রদর্শন করার প্রশংসা করিয়া বলেন $ 42, ০ ১০, অৰ্থাৎ, যে বিপদে ও কষ্টে ধৈর্যধারণ করিবে এবং অত্যাচারীকে ক্ষমা করিয়া দিবে। ১1 ০১০ ৬-৭] 4/3 ৩! উহা হইবে বীরত্বের কাজ । আলোচ্য আয়াতটির ব্যাখ্যায় সাঈদ ইব্‌ন যুবাইর বলেন, আল্লাহ্‌ কর্তৃক অনুমোদিত পরিমাণ অত্যাচারের বদলা গ্রহণ করা হইতে বিরত থাকা খুবই প্রশংসিত একটি পদক্ষেপ । যাহার দ্বারা পুণ্য লাভ হয় এবং লাভ হয় প্রশংসা ও শ্রদ্ধা । ইব্‌ন আবূ হাতিম (র) ..... ফুযাইল ইব্‌ন ইয়াযের খাদিম মাসমাদ ইব্‌ন ইয়াযিদ হইতে বর্ণনা করেন। ফুযাইল ইব্‌ন ইয়ায (র) বলেন. যদি কোন ফরিয়াদী আসিয়া তোমার বিচার প্রার্থনা করে, তবে তুমি তাহাকে বল, ভাই! তুমি তাহাকে ক্ষমা করিয়া দাও। কেনন ক্ষমা করিয়া দেওয়া হইল তাকওয়ার অতি নিকটবতী । আর সে যদি ক্ষমা করিয়া দিতে অস্বীকার করে এবং বদলা গ্রহণ করার জন্য যদি সে অংগীকারাবদ্ধ হয় । তবে তাহাকে বল, আচ্ছা, তুমি বদলা গ্রহণ কর। কিন্তু এইরূপ কোন ঘটনায় তুমি আর জড়িত হইবে না। তবুও তোমাকে আমরা ক্ষমা করিয়া দিতে অনুরোধ করিতেছি। আর বলিতেছি যে, ক্ষমার দ্বার অনেক প্রশস্ত । পক্ষান্তরে বদলা গ্রহণ করার পরিণতি খুবই বিপদসংকুল ও প্রতিশোধের অগ্নি প্ৰজ্জ্বলিত করে। লক্ষ্য কর, বদলা গ্রহণ না করিয়া ক্ষমা প্রদর্শনকারী সুখের নিদ্রায় রাত্রি কাটায় এবং যে বদলা গ্রহণ করে সে সর্বক্ষণ পাল্টা আক্রমণের আশংকায় শংকিত থাকে। আর সর্বক্ষণ সে দুশ্চিন্তায় অনুগ্রস্ত হইয়া থাকে । ইমাম আহমদ (র) .....আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন । আবু হুরায়য়া (রা) বলেন, একদা জনৈক ব্যক্তি আসিয়া হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে বকাবকি করিতে থাকে । তথায় হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-ও উপস্থিত ছিলেন। অনাকাঙ্তিকিত এই ব্যাপারটায় রাসূলুল্লাহ্‌ (সা) আশ্চর্যাধিত হইলেন এবং এক পর্যায়ে মৃদু হাসিলেন। কিন্তু লোকটির বকাবকি যখন সীমা অতিক্রম করিয়া যায় তখন আবূ বকর (রা) তাহার দুই

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।