তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents oo তাফসীরে ইবন কাছীর ইব্ন জারীর (র) ..... ইব্‌ন আউন (র) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আউন রর) এই «বট ১০০ ১০১ ০০1; আয়াতের ০:5 -এর অর্থ সম্পর্কে আলী ইব্ন যায়দ ইব্ন জুদআনকে জিজ্ঞাসা করিলে তিনি তাহার মাতা উন্বে মুহাম্মাদ-এর বরাতে বলেন যে, তিনি প্রায়শই হযরত আয়িশা (রা)-এর নিকট আসা-যাওয়া করিতেন । তাহাকে উম্মুল মু'মিনীন আয়িশা (রা) বলিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) তাহার নিকট যান, তখন হযরত যয়নবও তথায় উপস্থিত ছিলেন। কিন্তু যয়নব বিনতে জাহশ (রা) যে তথায় আছেন তাহা রাসূলুল্লাহ্‌ (সা) খেয়াল করেন নাই । রাসূলুল্লাহ্‌ (সা) হাত বাড়াইয়া আয়িশা (রা)-কে আহবান করিলে তখন ইশারায় যয়নবের উপস্থিতি তিনি তাহাকে জানাইয়া দেন। এই ব্যাপারটি যয়নব (রা) বুঝিতে পারিয়া হযরত আয়িশা (রা)-এর উপর চটিয়া যান এবং তাহাকে গালমন্দ করিতে থাকেন । হুযুর (সা) তাহাকে : গালমন্দ করিতে নিষেধ করেন। কিন্তু তিনি তাহার আবেদন উপেক্ষা করিয়া অনর্গল আয়িশা (রা)-কে বকাবকি করিতে থাকেন। পরে হুযুর (সা) এই অবস্থা, দেখিয়া আয়িশা (রা)-কে তাহার কথার জবাব দেওয়ার জন্য অনুমতি দেন। ফলে আয়িশা (রা)-ও তাহাকে ভাল-মন্দ দুই চার কথা বলিয়া দেন এবং হযরত যয়নব (রা) কাবু হইয়া যান। কিন্তু তিনি সোজা হযরত আলী (রা)-এর নিকট যাইয়া নালিশ করেন এবং বলেন যে, আয়িশা (রা) তোমার সম্বন্ধে এই এই কথা বলিয়াছেন। হযরত ফাতিমা (রা)-এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট আসিয়া বলেন, কা'বার প্রভুর শপথ! আমি আয়িশাকে শ্রদ্ধা করি (কিন্তু তিনি এই সব কথা কিভাবে বলিলেন?) ৷ হযরত ফাতিমা (রা) আর কথা ন৷ বাড়াইয়া তখন চলিয়া গেলেন। তিনি বাড়ী যাইয়া সমস্ত ঘটনা হযরত আলী (রা)-কে বলিলেন। পরে হযরত আলী (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া এই ব্যাপারে আলোচনা করেন। উল্লেখ্য যে, এই হাদীসটির বর্ণনাকারী আলী ইবৃন যায়দ ইব্‌ন জুদআন নির্ভরযোগ্য রাবী নন । তাহ্র উপর মউযূ হাদীস বর্ণনা করার অভিযোগ রহিয়াছে। অতএব তাহার বর্ণিত এই হাদীসটি প্রশ্নাতীতভাবে গ্রহণ করা যাইতে পারে না। তবে উক্ত বর্ণনার বিপরীত বর্ণনার হাদীসটি বিশুদ্ধ যাহা নাসায়ী ও ইব্‌ন মাজাহ্‌ LE stn উরওয়া (র) হইতে ইমাম নাসায়ী ও ইব্ন মাজাহ্‌ বর্ণনা করেন। উরওয়া (র) বলেন, হযরত আয়িশা (রা) তাহাকে বলিয়াছেন যে, একবার হযরত যয়নব (রা) রাগত অবস্থায় অনুমতি ব্যতীত হযরত আয়িশা (রা)-এর ঘরে ঢুকিয়া হুযুর (সা)-এর নিকট তাহার সম্পর্কে অভিযোগ করেন এবং তাহাকে যথেষ্ট গাল-মন্দ করেন । অনুমতি ছাড়া তাহার এইভাবে ঢুকিয়া বকাবকি করাতে হুযুর (সা) অস্বস্তিবোধ করিতেছিলেন। কিন্তু হযরত আয়িশা (রা)-কে ও কোন প্রত্যুত্তর করিতে দিলেন না । আর যয়নাবের অনর্গল বকবকানীও থামিতেছিল না। তাই হুযুর (সা) আয়িশা (রা)-কে বলিলেন,

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।