তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর Hi Say PASTE THN মধ্যে পরামর্শের মাধ্যমে নিজদিগের কর্ম সম্পাদন করে। অৰ্থাৎ, বর্ণ বাণত তাৰা নানি নিত ওহি পরি না এৰ ভৰত বিষয়ে তাহারা পারস্পারিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তে পৌছিত। যেমন- অন্যত্র আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন- 231 4 ১% অৰ্থাৎ, (আল্লাহ্‌র দয়ায় তুমি তাহাদিগের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তাহাদিগকে ক্ষমা কর এবং তাহাদিগের জন্য ক্ষমা প্রার্থনা কর) এবং কাজে-কর্মে তাহাদিগের সহিত পরামর্শ কর । (এবং তুমি কোন সংকল্প করিলে আল্লাহ্‌র প্রতি নির্ভর করিবে। যাহারা নির্ভর করে আল্লাহ্‌ তাহাদিগকে পছন্দ করেন৷) তাই রাসূলুল্লাহ্‌ (সা) যুদ্ধসহ সকল বিষয়ে তাহাদিগের (সাহাবাদিগের) সহিত পরামর্শ করিতেন । যাহাতে সাহাবাগণও তাহার কর্ম ও সিদ্ধান্তের উপর সত্তুষ্ট থাকেন। এই বিধানের আলোকেই হযরত উমর (রা) আহত হওয়ার পর অবস্থা আশংকাজনক পর্যায়ে পৌছিলে মৃত্যুর পূর্বে তাহার পরে কাহাকে আমীরুল মু'মিনীন নির্বাচিত করা হইবে সেই জন্য ব্যাপারটি নিস্পত্তি করার জন্য বিশিষ্ট ছয়জন সাহাবীকে হযরত যুবাইর, হযরত সা‘আদ ও হযরত আব্দুর রহমান ইব্‌ন আওফ (রা) । হযরত উমর (রা) মৃত্যুবরণ করিলে এই সাহাবী ছয়জন পরামর্শের মাধ্যমে পরবতী আমীরুল মু’মিনীন হিসাবে হযরত উসমান (রা)-কে নির্বাচিত করেন। যাহারা আল্লাহ্‌কে বিশ্বাস করে এবং তাহার উপর নির্ভর করে তাহাদিগের আর একটি গুণ হইল ০+ ALi) La ং তাহাদিগকে আমি যে জীবনোপকরণ দিয়াছি তাহা হইতে তাহারা ব্যয় করে। অর্থাৎ, সহনশীলতা ও সহমর্মিতাবোধে উজ্জীবিত হইয়া নৈতিক দাবীতে অভাবী মানুষকে তাহারা সাহায্য করে। পরিশেষে বলা হইয়াছে যে, ১4৮০১ ৯ Lal Sl sl এবং যাহারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে। অর্থাৎ অত্যাচার করিলে অত্যাচারীর প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা তাহারা রাখে । মজলুমকে জালিমের কবল হইতে তাহারা মুক্ত করিতে পারে। শুধু তাহাই নহে জালিমকে কঠোর শিক্ষা দেওয়ার ক্ষমতা তাহারা রাখে এবং প্রয়োজনে তাহারা জালিমের শিক্ষা দিয়াও থাকে। কিন্তু তাহাদিগের সবচেয়ে বড় গুণ হইল প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তাহাদিগের থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে তাহারা পরাজিত জালিমকে ক্ষমা করিয়া দেয় ।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।