তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৮ তাফসীরে ইব্ন কাছীর ইহার পর হুসাইন (র) তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে যায়দ! রাসূলুল্লাহ (সা)-এর আহলে বাইত কাহারা? রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রীাগণ কি তাহার আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তিনি বলিলেন, হা, রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণও তাহার আহলে বাইতের অন্তর্ভুক্ত । তবে আহলে বাইত হইলেন তাহারা যাহাদিগের উপর ‘সাদকা’ গ্রহণ করা হারাম করা হইয়াছে। তাহাদের সকলে আহলে বাইতের মধ্যে গণ্য । তিনি জিজ্ঞাসা আলে জা‘ফর ও আলে আব্বাস (রা) প্রমুখ । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, ইহাদিগের সকলের উপর ‘সাদকা’ গ্রহণ করা হারাম করা হইয়াছে? তিনি বলিলেন, হা। মুসলিম ও নাসায়ী...ইয়াধীদ ইব্ন হাব্বানের সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) ....যায়দ ইব্‌ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন আরকাম (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আমি তোমাদিগের মধ্যে এমন জিনিস রাখিয়া যাইতেছি তাহা যদি তোমরা মযবৃতভাবে আকড়ইয়া ধর, তবে আমার অবর্তমানেও তোমরা পথভ্রষ্ট হইবে না। ইহার প্রথমটি দ্বিতীয়টির চেয়ে গুরুত্বপূর্ণ । অর্থাৎ কিতাবুল্লাহ-_তথা একটি খোদায়ী রশি, যাহা আকাশ হইতে পৃথিবী পর্যন্ত দীৰ্ঘ সূত্রে ঝুলন্ত গরথিত । আর দ্বিতীয়টি হইল, আমার আহলে বাইত । এই দুইটি পরম্পরে কখনো পৃথক হইবে না যতদিন না উভয়ে হাওযে কাওছারের তীরে আমার সহিত সাক্ষাৎ করিবে । অতঃপর লক্ষণীয় বিষয় হইবে, আমার অবর্তমানে এই দুইটি বিষয়ের কতটুকু আমল কর ।” এই রেওয়ায়েতটি একমাত্র তিরমিযীই বর্ণনা করিয়াছেন এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব । অতঃপর তিরমিযী (র) ....জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে বিদায় হজ্জের দিন আরাফাত ময়দানে স্বীয় উ্ত্রী ‘কসওয়া’র পিঠে বসিয়ে ভাষণ দিতে আমি শুনিয়াছি। তিনি বলিতেছিলেন ৪ “ হে লোক সকল! আমি তোমাদিগের মধ্যে দুইটি জিনিস রাখিয়া যাইতেছি; যদি তোমরা উহা আকড়াইয়া ধর তবে তোমরা পথভ্রষ্ট হইবে না । যাহার একটি হইল কিতাবুল্লাহ্‌ এবং অপরটি হইল আমার আহলে বাইতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন ।” এই হাদীসটি একমাত্র তিরমিযী (র) বর্ণনা করিয়াছেন এবং তিনি মন্তব্য করিয়াছেন যে, হাদীসটি হাসান ও গরীব । এই বিষয়ের উপর এই ধরনের হাদীস আবূ যর, আবূ সাঈদ, যায়দ ইব্‌ন আরকাম ও-হুযাইফা ইবৃন আসাদ (রা) হইতেও রেওয়ায়েত করা হইয়াছে। অতঃপর তিরমিযী (র) ....আব্দুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আল্লাহ্‌ তা'আলার নিয়ামত ভোগ করিয়া তোমরা তাহাকে ভালবাস এবং আল্লাহ্‌ তা'আলাকে ভালবাসার জন্য তোমরা আমাকেও ভালবাস । আর আমাকে ভালবাসার দাবীতে তোমরা আমার

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।