তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা শূরা 8৭ সহীহ হাদীসে উল্লেখিত হইয়াছে যে, আবূ বকর সিদ্দীক (রা) আলী (রা)-কে বলেন, ‘আমি আমার আত্মীয়দিগের চেয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর আত্মীয়দিগকে অধিক ভালবাসি ৷’ উমর ইব্ন খাত্তাব (রা) আব্বাস (রা)-কে বলিয়াছিলেন, ‘তোমার ইসলাম গ্রহণ করা আমার নিকট আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণ করার চেয়েও প্রিয় । কেননা রাসূলুল্লাহ (সা)-এর নিকট খাত্তাবের ইসলাম গ্রহণ করার চেয়ে তোমার ইসলাম গ্রহণ করা অধিক প্রিয় ছিল ।' | অতএব প্রত্যেকের উচিত আবূ বকর (রা) ও উমর (রা)-এর মত রাসূল (সা)-এর আত্মীয়-স্বজনকে সবচেয়ে বেশী ভালবাসা ও শ্রদ্ধা করা । যেমন- তাহারা করিতেন এই জন্যই তাহারা নবী ও রাসূলগণের পরে সকল সাহাবা ও মুমিনদিগের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং শ্রেষ্ঠ । ইমাম আহমদ (র) ...... ইয়াযিদ ইব্‌ন হাইয়্যান (র) হইতে বর্ণনা করেন। ইয়াযিদ ইব্‌ন হাইয়্যান ও উমর ইব্‌ন মুসলিম (র) হযরত যায়দ ইব্‌ন আরকম (রা)-এর সহিত সাক্ষাৎ করিলাম । আমাদিগের সংগী হুযাইন (র) হযরত যায়দ ইব্‌ন আরকম (রা)-কে বলিলেন, ‘হে যায়দ! আপনি ভাগ্যবান । রাসুলুল্লাহ (সা)-কে আপনি আর স্বচক্ষে দেখিয়াছেন, তাহার কথা আপনি শুনিয়াছেন, তাহার সহিত যুদ্ধে অংশ গ্রহণ করিয়াছেন এবং তাহার সহিত সালাত আদায় করার সৌভাগ্য:লাভ করিয়াছেন। হে যায়দ! আপনি অনেক কল্যাণই অর্জন করিয়াছেন । আপনি আমাদিগকে রাসূল (সা) হইতে শ্রবণকৃত কোন হাদীস বলিবেন কি?’ অতঃপর তিনি বলিয়াছেন, হে ভ্রাতুষ্পুত্র! বয়স আমার অনেক হয়েছে, রাসূলুল্লাহ (সা)-ও বহুদিন হয় ইন্তেকাল করিয়াছেন। তাহার নিকট হইতে শুনা কিছু হাদীস এখন ভুলিয়া গিয়াছি। তবে আমি যাহা বলিব তাহা তোমরা মান্য করার ইচ্ছা নিয়া শুনিবে । নতুবা কেবল শুনিয়া যাওয়ার ইচ্ছায় শুনিয়া আমাকে কষ্ট দিবে না। এই কথা বলিয়া তিনি বলিলেন, একবার রাসূলুল্লাহ (সা) মন্ধা ও মদীনার মধ্যবতী ‘খুম’ নাম উপত্যকায় দাড়াইয়া আমাদিগের উদ্দেশ্যে এক ভাষণ দেন। আল্লাহ্র সানা ও প্রশংসা এবং নসীহত বর্ণনা করিয়া তিনি বলেন ৪ “হে লোক সকল! আমি একজন মানুষ বটে কিন্তু এই মুহূর্তে আল্লাহ্‌র কোন দূত আসিয়া আমাকে আদেশ করিলে উহা আমি গ্রহণ করিয়া নিব । আমি তোমাদিগের নিকট দুইটি জিনিস রাখিয়া যাইতেছি, যাহার একটি হইল আল্লাহর কিতাব । যাহাতে থাকিবে ।” এই ব্যাপারে তিনি উৎসাহমূলক আরো অনেক কথা বলার পর বলিলেন, দ্বিতীয়টি হইল আমার আহলে বাইত । আমার আহলে বাইতের সহিত ব্যবহারের ব্যাপারে আমি তোমাদিগকে আল্লাহর স্মরণ করাইতেছি। (তোমরা তাহাদিগকে সন্মান ও শ্রদ্ধার নজরে দেখিবে) ৷”

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।