Contents ৪৬ তাফসীরে ইব্ন কাছীর তবে আমরা অস্বীকার করি না যে, আহলে বাইতকে সম্মান করার জন্য রাসূলুল্লাহ্ (সা) আদেশ করিয়াছেন। বরং আমরা মানি যে, আহলে বাইত সম্মান, শ্রদ্ধা ও অনুকল্পার পাত্র । কেননা তাহারা পৃথিবীর সর্বোত্তম বংশধারায় সর্বোত্তম ওরসে জন্মগহণ করিয়াছেন । অতএব তাহারা সম্মান ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য । নবীর অনুসারী মাত্র প্রত্যেকের উচিত তাহাদিগকে সম্মান করা। তাই আমাদিগের পূর্বসূরী বুযর্গগণ আব্বাস (রা) ও আলে আব্বাস এবং আলী (রা) ও তাহার বংশধর সকলকে সম্মান ও শ্রদ্ধার সহিত স্মরণ করিতেন। (আল্লাহ্ ইহাদিগের সকলের উপর সন্তুষ্ট থাকুন ৷) সহীহ হাদীসের মধ্যে উল্লেখিত হইয়াছে যে, একদা রাসূলুল্লাহ্ (সা) গদীরে খুম নামক স্থানে খুৎবার মধ্যে বলিয়াছেন ৪ “আমি তোমাদিগের জন্য দুইটি বিষয় রাখিয়া যাইতেছি, যাহা হইল আল্লাহ্র কিতাব এবং আমার আহলে বায়ত ৷ হাওযে হাওসার না পৌছা পৰ্যন্ত এই দুইটি পরস্পর বিচ্ছিন্ন হইবে না।” ইমাম আহমদ (র) .....আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব (রা) হইতে বর্ণনা করেন। আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিব (রা) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! কুরাইশগণ পরস্পরে যখন মিলিত হয় তখন তাহারা কত সৌোৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে। হাসি মুখে তাহারা একে অপরকে আলিঙ্গন করে। কিন্তু আমাদিগকে দেখিলে এমন ব্যবহার করে যে, যেন তাহারা আমাদিগকে চিনেই না৷’ এই কথা শুনিয়া ভীষণ ক্ষোভের সহিত রাসূলুল্লাহ (সা) বলেন, ‘যাহার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ! কোন লোকের অন্তরে ঈমান প্রবেশ করিতে পারিবে না, যদি না তাহার অন্তরে আল্লাহ্ ও তাহার রাসূলের ভালবাসার কারণে তোমাদের ভালবাসা না থাকিবে ৷' ইমাম আহমদ ....... আব্দুল মুত্তালিব ইব্ন রাবী'আ (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আব্বাস (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাইয়া বলেন, আমরা দেখি যে, কুরাইশরা পরস্পরে আলাপ করিতেছে। কিন্তু উহারা আমাদিগকে দেখিলেই আলাপ বন্ধ করিয়া নিশ্চুপ হইয়া যায়। (অর্থাৎ, উহারা আমাদিগের সহিত আলাপ করিতে অনীহা দেখায় ।) এই কথা শুনার পর রাসূলুল্লাহ (সা) ভীষণ রাগান্বিত হন এবং তাহার কপাল বহিয়া দরদর করিয়া ঘাম পড়িতে থাকে৷ এই অবস্থায় তিনি বলেন ৪ “কোন মুসলিমের অন্তরে ঈমান প্রবেশ করিতে পারিবে না, যদি না তাহার অন্তরে আল্লাহ্ ও আমার (কারাবাত) আত্মীয়তার কারণে তোমাদিগের প্রতি ভালবাসা না থাকিবে। ” ইমাম বুখারী (র) ........ আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ বকর সিদ্দীক (রা) বলিয়াছেন £ তোমরা মুহাম্মদ (সা)-এর মত তাহার আহলে বাইতকেও সম্মান, শ্রদ্ধা ও সমীহ কর ।”
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।