তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা শূরা 8৫ আপনার স্বদেশী স্বগোত্রীয়রা অবরোধের শিকার করিয়াছিল না এবং আমরাই কি তখন আপনার সাহায্যের জন্য আগাইয়া আসিয়াছিলাম না?” রাবী বলেন, রাসূলুল্লাহ (সা) আনসারদিগকে এইভাবে বলিতে থাকিলে আনসাররা লজ্জায় নত হইয়া যায়। পরিশেষে আনসাররা তাহাকে বলিলেন, আমাদিগের অর্থ-সম্পদ যাহা আছে সব আল্লাহ্র ও তাহার রাসূলের পদে নিবেদন করিলাম । আর তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন ৪ Ln AEGAN All ki অর্থ ৪£ বল, ‘আমি আমার আহ্বানের জন্য তোমাদিগের নিকট হইতে আত্মীয়ের সৌহাদ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাহি না’ অনুরূপ ইব্ন হাতিম (র) ....... ইয়াযিদ ইব্‌ন আবূ যিয়াদ হইতে বর্ণনা করিয়াছেন। তবে সনদটি দুর্বল । হাদীসদ্বয়ের মধ্যে হুনাইন যুদ্ধের গনীমাত সম্পর্কীয় বর্ণনার মধ্যেও প্রায় এইরূপ একটি হাদীস উল্লেখিত হইয়াছে। তবে তার মধ্যে আয়াতটি নাযিল হওয়া সম্প্কীয় কোন আলোচনা নাই । ' যাহারা বলেন, আয়াতটি মদীনায় অবতীর্ণ হইয়াছে তাহাদিগের কথা গ্রহণ করিতে প্রশ্ন রহিয়াছে। কেননা সূরাটি মক্কী এবং তাহা হইলে আয়াতের ভাষ্য ও পটভূমির মধ্যেও অসামঞ্জস্যতার সৃষ্টি হয়। আর মক্কী হিসাবে ধরা হইলে সব দিক রক্ষা পায় এবং প্রশ্ন উতথাপনেরও কোন সুযোগ থাকে না । (আল্লাহ্‌ ভাল জানেন) ইব্‌ন আবূ হাতিম (র) ........ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে ইব্ন আব্বাস (রা) বলেন ৪ যখন 81 Yall 1 Y J এই আয়াতটি নাযিল হয় তখন আমরা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! এই আয়াতটির 5এ,এ!!-এর দ্বারা কাহাদিগকে বুঝানো হইয়াছে? তিনি বলিলেন ৪ “ফাতিমা ও তাহার সন্তান-সন্ততিরা ৷” এই রেওয়াতটির সনদ দুর্বল । আর এই সনদটির একজন রাবী সন্দেহভাজন । দ্বিতীয়ত সেই রাবীর ওস্তাদ ছিল একজন শিয়া মতাবলম্বী । যাহার নাম হুসাইন আল আশকার । অতএব কোন মতেই রাবীর বর্ণনা গ্রহণযোগ্য হইতে পারে না। এই আয়াতটি মাদানী বলিয়া যাহারা বলে তাহাদিগের অভিমত যুক্তিগ্রাহ্য নহে। কেননা আয়াতটি মক্কী হিসাবে মযবূত দলীলে প্রমাণিত এবং মক্কী জীবনে ফাতিমা (রা)-এর সন্তান তো দূরের কথা বরং তখন তাহার বিবাহও হইয়াছিল না। ফাতিমা (রা)-এর বিবাহ হইয়াছে হিজরী দ্বিতীয় সনে। বস্তুত এই ব্যাপারে কুরআনের ভাষ্যকার আব্দুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা)-এর যে ব্যাখ্যা পূর্বে উল্লিখিত হইয়াছে তাহা সঠিক । যাহা বুখারী (র) বর্ণনা করিয়াছেন ।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।