তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা শূরা 8৩ রিসালাতের দাওয়াত প্রচারে আমাকে তোমরা বাধা দান করিবে না । তোমরা যদি আমার সহযোগিতা নাও কর, তবুও আমি আশা করি তোমরা আমার কোন অসুবিধা করিবে না। আমার সাথে তোমাদিগের যে আত্মীয়তা রহিয়াছে সে আত্মীয়তার দাবী তোমরা অবশ্যই রক্ষা করিবে । তোমাদিগের কাছে একটি আমার শেষ দাবী । ইমাম বুখারী (র) ..... ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি ইব্‌ন আব্বাস (রা)-কে ১%] 4 এ১]৷ ৷ এই আয়াতাংশের ব্যাখ্যা জিজ্ঞাসা করিল, তখন (সেখানে উপস্থিত) সাঈদ ইব্‌ন জারীর (র) বলেন, ',',$ অর্থ আলে মুহাম্মদ । তখন ইব্‌ন আব্বাস (রা) তাহাকে বলেন, তুমি উত্তরে তাড়াহুড়া করিয়াছ। মূলত কুরাইশের প্রতিটি কবিলার সহিত রাসূলুল্লাহ (সা)-এর আত্মীয়তা ছিল। তাই তিনি সকলকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, ‘তোমাদিগের সহিত আমার আত্মীয়তার CNG SEU TAT PTT পাইব বলিয়া আশা করি!’ এই সূত্রে একমাত্র ইমাম বুখারী (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) ..... শুবা (র) থেকে উক্ত সনদে বর্ণনা করিয়াছেন। অনুরূপ আমির আশ্শা“বী, যাহ্‌হাক, আলী ইব্‌ন আবূ তালহা, আওফী ও ইউসুফ ইবন মিহরান প্রমুখও ইহা বর্ণনা যায়দ ইব্‌ন আসলাম (র) প্রমুখ রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। হাফিজ আবূল কাসিম তাবারানী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদা রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলেন, “আমি তাহাদিগকে বলিয়াছিলাম যে, আমি তোমাদিগের নিকট. কোন পারিশ্রমিক চাহি না। আমি আশা করি তোমরা আমার সহিত আত্মীয়ের সৌহার্দ্যতা বজায় রাখিবে এবং বজায় রাখিবে আত্মীয়তার সুসম্পর্ক ৷” ইমাম আহমদ (র) ..... টলবল লা) হইত ব্যয় কত ত বা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ঃ আমি তোমাদিগের নিকট দীনের প্রচার ও হিদায়াতের প্রতি আহ্বানের জন্য কোন পারিশ্রমিক চাহি না। বরং আমি চাহি যে, তোমরা আল্লাহ্র সহিত সম্পর্কিত হইবে এবং তাহার অনুসরণের মাধ্যমে তাহার নৈকট্য লাভ করিবে। হাসান বসরী (র) হইতে কাতাদা (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। এই হইল আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যার দ্বিতীয় মত । অর্থাৎ, তোমরা আল্লাহ্র অনুসরণের মাধ্যমে তাহার নৈকট্য লাভ কর। আর তৃতীয় মত হইল, উহা যাহা বুখারী (র) প্রভৃতি সাঈদ ইব্ন জুবাইরের রেওয়ায়েতে বর্ণনা করিয়াছেন। যাহাতে বলা

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।