SJUo9]U সূরা শূরা ২৭ তাকদীরের উপর এই ধরনের সহীহ, সুনান ও মুসনাদ ইত্যাদি খঘবহ্থে বহু হাদীস রহিয়াছে। হযরত আলী (রা), হযরত ইব্ন মাসউদ (রা) ও হযরত আয়িশা (রা) প্রমুখ হইতেও এই বিষয়ের উপর বহু হাদীস বর্ণিত হইয়াছে। পরবর্তা আয়াতে বলা হইয়াছে য়ে, $১৯ 4০1 ২,1, ‘আল্লাহ্ ইচ্ছা করিলে মানুষকে একই মতাদর্শের অনুসারী করিতে পারিতেন!' অর্থাৎ আল্লাহ্ ইচ্ছা করিলে সকল মানুষকে হিদায়াতের উপর পরিচালিত করিতে পারিতেন অথবা তিনি ইচ্ছা করিলে সকল মানুষকে ভ্রান্তপথে পরিচালিত করিতে পারিতেন। কিন্তু তিনি তাহা না করিয়া কতককে সত্যের পথে পরিচালিত করিয়াছেন এবং কতককে পরিচালিত করিয়াছেন ভ্রান্তপথে ৷ ইহার মধ্যে নিহিত রাখিয়াছেন তিনি তাহার প্রজ্ঞা ও সুক্ষ্ম দার্শনিক দৃষ্টিভঙ্গি । তাই তিনি আলোচ্য আয়াতের পরবর্তী বাক্যে বলিয়াছেন ৪ <i ls rie Lil a) slats un (Et VES অর্থাৎ বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন; সীমালংঘনকারীদিগের কোন অভিভাবক নাই, কোন সাহায্যকারীও নাই। ইব্ন জারীর (র) ....ইব্ন হুজাইরা (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন হুজাইরা (রা) বলেন, মূসা (আ) বলিয়াছিলেন, হে পরোয়ারদিগার! আপনি, মানুষ সৃষ্টি করিয়া তাহার একাংশকে জান্নাতী করিলেন এবং অন্য অংশকে জাহান্বামী করিলেন, কেন-_সকলকে সমানভাবে জান্নাতী করিলে ভাল হইত না ? মুসা (আ)-এর এই জিজ্ঞাসার প্রেক্ষিতে আল্লাহ্ তাআলা তাহাকে বলিলেন, হে মূসা! তুমি তোমার পরিধেয় বস্ত্র উচু কর, তিনি উঁচু করিলেন । আল্লাহ্ বলিলেন, আরো উঁচু কর, তিনি আরো উঁচু করিলেন । আল্লাহ্ তা'আলা আবার বলিলেন, হে মূসা! আরো উঁচু কর, তিনি শরীরের প্রায় সর্বাংশ হইতে কাপড় উঁচু করিয়া তুলিয়া ধরিয়া বলিলেন, হে প্রতিপালক! সম্ভবত সকল অঙ্গ হইতে কাপড় তুলিয়া ফেলিয়াছি। এখন বাকী অঙ্গ হইতে কাপড় তুলিয়া ফেলার মধ্যে কোন কল্যাণ নাই । অতঃপর আল্লাহ্ তা'আলা বলিলেন, ‘অতএব সকল মানুষকে জান্নাতে প্রবেশ করানোর মধ্যেও কোন কল্যাণ নাই!” 32583 Hatiullne alan ys BUGS)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।