তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্‌কাফ L ২২৩ Ul ০২১০০১ ৯, “আর তাহারা আল্লাহ্র নিকট ফরিয়াদ জানায়” অর্থাৎ নিরুপায় হইয়া মাতা-পিতা আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানায় এবং সন্তানের . হিদায়াতের জন্য আল্লাহ্‌র নিকট প্রার্থনা করে এবং বলে, «“ 09/920 EAE 2 Jeo soot Lv coeds eo } ee দুর্ভোগ তোমার জন্য! বিশ্বাস স্থাপন কর, আল্লাহ্র প্রতিশ্রুতি অবশ্যই সত্য । কিন্তু সে বলে ইহা তো অতীতকালের উপকথার ব্যতীত কিছুই নয়।. আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ . es US gl ইহাদিগের পূর্বে যে জ্বিন ও মানুষ গত হইয়াছে তাহাদিগের মত ইহাদিগের প্রতিও আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য হইয়াছে। ইহারাই ক্ষতিগ্রস্ত অর্থাৎ ইহারা ইহাদের সমপর্যায়ের পূর্ববর্তী মানুষ ও জ্বিনদের অন্তর্ভুক্ত হইয়াছে, যাহারা নিজেও ধ্বংস হইয়াছে আর আপনজনদিগকেও ধ্বংস করিয়াছে। আয়াতে J 5 এর পর এ, ব্যবহার করায় বুঝা গিয়াছে যে, আয়াতের যে ব্যাখ্যা আমরা উপরে উল্লেখ করিয়াছি উহা সঠিক । অর্থাৎ যে কেউ মাতা-পিতার সাথে বে-আদবী করিবে এবং পরকালকে অস্বীকার করিবে তাহাদের প্রত্যেকের জন্য এই বিধান । হাসান ও কাতাদা (র) বলিয়াছেন যে, আয়াত দ্বারা উদ্দেশ্য হইল, যাহারা কাফির-ফাজির মাতা-পিতার অবাধ্য ও পুনরুথাানে অবিশ্বাসী । হাফিজ ইবন আসাকির (র) ..... আবূ উমামা বাহেলী (রা) হইতে বর্ণনা 'করেন। আবূ উমামা বাহেলী (রা) বলেন, আরশের উপর থেকে আল্লাহ্‌ তা'আলা চার ব্যক্তির উপর অভিশাপ বর্ষণ করিয়াছেন.এবং ফেরেশতাগণ আমীন আমীন বলিয়াছেন। ১. যে ব্যক্তি ভিক্ষুককে এই বলিয়া প্রতারিত করে যে, আস, আমি তোমাকে কিছু দান করিব । কিন্তু যখন সে কাছে আসে তখন বলে, আমার কাছে তো কিছুই নাই । ২. যে গৃহস্থালীর ছোটখাট সাহায্য দানে বিরত থাকে । ৩. অমুকের বাড়ি কোন্টা? জিজ্ঞাসা করা হইলে যে অন্যের বাড়ি দেখাইয়া দেয় । 8.' যে ব্যক্তি তাহার মাতা-পিতাকে কষ্ট দেয় । ফলে তাহারা অতিষ্ট হয়ে আহাজারী শুরু করে” হাদীসটি গরীব বলিয়া বিবেচিত । ae Le GUS 140 “প্রত্যেকের মর্যাদা তাহার কর্মানুযায়ী”। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ আমল অনুযায়ী শাস্তি দেওয়া হইবে ।

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।