তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২২ তাফসীরে ইব্ন কাছীর ইউসুফ ইব্‌ন যাহ্‌হাক (র) হইতে বর্ণিত । তিনি বলেন, মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা) মারওয়ান-কে হেজাজের গভর্ণর নিযুক্ত করিয়াছিলেন । একদিন তিনি ইয়াযিদ ইব্ন মুআবিয়া (রা) সম্পর্কে ভাষণ দিতেছিলেন যেন লোকেরা মুআবিয়া (রা)-এর মৃত্যুর পর তাহার হাতে বায়আাত করেন। তখন আব্দুর রহমান ইব্‌ন আবূ বকর (রা) আপত্তি তুলিয়া কিছু বলিলেন । মারওয়ান তাহাকে গ্রেফতার করিবার জন্য সিপাহীদেরকে নিদেশ দিলেন। আব্দুর রহমান (রা) দৌড়াইয়া বোন হযরত আয়িশা (রা) হুজরায় ঢুকিয়া পড়িলেন। অতঃপর মারওয়ান বলিলেন, “এই ব্যক্তি সম্পর্কেই Lieu illolsii, cll ail Lak TG IU sl আয়াতটি অবতীর্ণ হইয়াছে। ‘আর এমন লোক আছে যে, তাহার মাতা-পিতাকে বলে ‘আফসোস’ তোমাদিগের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাও যে, আমি পুনরুথিত হইব! যদিও আমার পূর্বে কত পুরুষ অতিবাহিত হইয়াছে।' এই কথা শুনিয়া আয়িশা (রা) পর্দার আড়াল হইতে বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাদের সম্পর্কে নাই । অপর সূত্রে নাসায়ী (র) মুহাম্মদ ইব্‌ন যিয়াদ (র) হইতে বর্ণনা করেন। মুহাম্মদ ইব্ন যিয়াদ (র) বলেন, মুআবিয়া ইব্‌ন আবু সুফিয়ান যখন ছেলের জন্য বাইয়াত গ্রহণ করেন তখন মারওয়ান বলিলেন £ ইহা আবূ বকর ও উমর (রা)-এর সুন্নত । এই কথা শুনিয়া আব্দুর রহমান ইব্‌ন আবূ বকর (রা) বলিলেন, ‘তাহা নয় বরং হেরক্ল ও কায়সারের সুন্নত ৷’ মারওয়ান বলিলেন, এই ব্যক্তি সম্পর্কেই আল্লাহ্‌ তা'আলা 5১115 5101 {401945 ‘আর এমন লোকও আছে যে তাহারা মাতা-পিতাকে বলে আফসোস তোমাদিগের জন্য ৷’ নাযিল করিয়াছেন। এই সংবাদ হযরত আয়িশা (রা)-এর নিকট পৌছিলে তিনি বলিলেন, ‘মারওয়ান মিথ্যা বলিয়াছেন ।’ আল্লাহ্র শপথ! এই আয়াত তাহার সম্পর্কে নয়। যাহার সম্পর্কে এই আয়াত নাযিল হইয়াছে ইচ্ছা করিলে আমি তাহার নাম বলিয়া দিতে পারি। মারওয়ান তো তাহার পিতার মেরুদণ্ডে থাকাবস্থায়ই মহানবী (সা) তাহার পিতাকে অভিসম্পাত করিয়াছেন । অতঃপর বলা যায় যে, মারওয়ান আল্লাহ্র অভিসম্পাতেরই ফসল ৷ : c251 51 ১১৯5| তোমরা কি আমাকে এই ভয় দেখাইতেছ যে, আমাকে বাহির করা হইবে? অর্থাৎ তোমরা আমাকে কি এই ভয় দেখাইভেছ যে, মৃত্যুর পর আমি পুনরুথিত, হইব? 5 ৬০ ৩১১১৪]৷ ৩ 15১%, অথচ আমার পূর্বে অনেক পুরুষ অতিবাহিত হইয়াছে। অর্থাৎ আমার পূর্বে তো অনেক লোক অতিবাহিত হইয়াছে, মৃত্যুবরণ করিয়াছে। কিন্তু কই কেহ তো পুনরায় জীবিত হইয়া পরকাল সম্পর্কে কোন সংবাদ দিল না ।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।