তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্‌কাফ | ২২১ . মুক্তি লাভ করিবে সেই সম্পর্কে আলোচনা করা হইয়াছে। এখন সেই সব হতভাগাদের সম্পর্কে আলোচনা করা হইবে যাহারা দুর্ভাগ্যবশত মাতাপিতার সাথে নাফরমানী করে ও তাহাদিগকে কষ্ট দেয়। কেউ কেউ বলেন, এই আয়াতটি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পুত্র আব্দুর রহমান (রা) সম্পর্কে নাযিল হইয়াছে। কিন্তু তাহার এই ধারণা সঠিক নয়। কারণ তিনি এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তিনি ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ মুসলমানদের একজন । ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন যে, আয়াতটি আবূ বকর সিদ্দীক (রা)-এর এক ছেলে সম্পর্কে অবতীর্ণ হুইয়াছে। এই. বর্ণনার বিশুদ্ধতায় দ্বিমত রহিয়াছে। (আল্লাহ্‌ সর্বজ্ঞ) । মুজাহিদ (র) হইতে বর্ণিত যে, আয়াতটি আব্দুল্লাহ ইবন আবূ বকর (রা) সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। ইবন জুরাইজ (র) ইহা বর্ণনা করিয়াছেন। এবং অন্যরা বলেন, আয়াতটি আব্দুর. রহমান ইবন আবূ বকর (রা) সম্পর্কে অবতীর্ণ হইয়াছে এবং ইহা সুদ্দী (র) বলিয়াছেন। ইবন আবূ হাতিম (র) আব্দুল্লাহ ইব্‌ন মাদীনী (র) হইতে বর্ণনা করেনঃ আব্দুল্লাহ ইবন মাদীনী (র) বলেন ৪ মারওয়ান একদিন তাহার' খোতবায় বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা আমিরুল মু’মিনীনকে ইয়াযিদ সম্পর্কে একটি সুন্দর মত শিখাইয়া দিয়াছেন । তিনি যদি ইয়াযিদকে খলিফা মনোনীত করিয়া যান তাহার অন্যায় হইবে না। কারণ হযরত আবূ বকর (রা), উমর (রা)-কে মৃত্যুর পূর্বে খলিফা নিযুক্ত করিয়া গিয়াছিলেন। এই কথা শুনিয়া হযরত আব্দুর রহমান ইবন আবূ বকর (রা) বলিয়া উঠিলেন, আপনারা কি হেরাক্ূলের আদর্শ ও নীতি অনুযায়ী কাজ করিতে চাহিতেছেন? আল্লাহ্র শপথ! প্রথম খলিফা আবূ বকর (রা) আপন ছেলে সন্তান বা পরিবারবর্গের কাউকে খলিফা নিযুক্ত করিয়া যান নাই । মুআবিয়া (রা) আপন ছেলের প্রতি সম্মান ও দয়া প্রদর্শন করিয়াই ইয়াযিদকে মনোনয়ন দিয়াছেন। এই কথা শুনিয়া মারওয়ান বলিতে লাগিলেন যে, তুমি কি সেই আব্দুর রহমান নও যে তাহার মাতা-পিতাকে “উফ” বলিয়াছিলে? উত্তরে আব্দুর রহমান (রা) বলিলেন £ঃ আপনি কি এক অভিশপ্ত ব্যক্তির সন্তান নন? আপনার পিতার উপর কি রাসুলুল্লাহ (সা) অভিসম্পাত করেন নাই? হযরত আয়িশা (রা) শুনিয়া বলিলেন, হে মারওয়ান! আপনি আব্দুর রহমান (রা) সম্পর্কে যাহা কিছু বলিয়াছেন তাহা মিথ্যা । এই আয়াত তাহার সম্পর্কে নয় বরং তাহা অমুকের পুত্র অমুকের ব্যাপারে অবতীর্ণ হইয়াছে। অতঃপর মারওয়ান মিম্বর থেকে নামিয়া আয়িশা (রা)-এর হুজরার দরজার পার্শ্বে দাড়াইয়া তাহার সাথে কি যেন কথা বলিলেন, অতঃপর চলিয়া গেলেন বুখারী শরীফে অন্য সনদে ও অন্য শব্দে হাদীসটি এইভাবে বর্ণিত হইয়াছে যে, মুসা ইরন ইসমাঈল (র)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।