Contents সূরা আহ্কাফ | ২০৭ হাসান বসরী (র) বলেন, আয়াতের অর্থ হইল, পরকালে যে আমি জান্নাতে প্রবেশ করিব সে ব্যাপারে আমার নিশ্চিত জানা আছে । দুনিয়ার জীবনে ভবিষ্যতে আমাকে কোন্ নবীর ন্যায় হত্যা করা হইবে, নাকি সাধারণ জীবন যাপন করে আমি আল্লাহর "সান্নিধ্যে উপস্থিত হইতে পারিব তাহা আমার জানা নাই । অনুরূপভাবে তোমাদিগকে মাটিতে ধ্বসিয়ে দেওয়া হইবে, নাকি পাথর মারিয়া হত্যা করা হইবে তাহাও আমার জানা নাই । ইমাম ইবনে জারীর (র) এই ব্যাখ্যাটিকে অধিক নির্ভরযোগ্য মনে করেন। বস্তুত ইহা রাসূলুল্লাহ (সা)-এর জন্য শোভনীয় ব্যাখ্যা । কেননা তিনি এবং. তাহার অনুসারীরা পরকালে জান্নাতে প্রবেশ করিবেন ইহা তিনি সুনিশ্চিত জানিতেন। কিন্তু দুনিয়ার অন্যদের পরিণাম সম্পর্কে তিনি ছিলেন অনবহিত এবং তাহার প্রতিপক্ষ অটল থাকিবে আর শাস্তি ভোগ করিবে? নাকি তাহাদিগকে সমূলে ধ্বংস করিয়া দেওয়া হইবে । তাহার কিছুই রাসূলুল্লাহ (সা)-এর জানা ছিল না । কিন্তু ইমাম আহমদ (র) উম্মুল আলা (রা) হইতে বর্ণনা করেন যে, উন্মুল আলা (রা) যিনি রাসূলুল্লাহ (সা)-এর হাতে বাইয়াত গ্রহণ করিয়াছিলেন বলেন-যখন লটারীর মাধ্যমে মুহাজিরদিগকে আনসারদের মাঝে বণ্টন করা হইতেছিল তখন উসমান ইব্ন মাজউন (রা)-কে আমাদের ভাগে দেওয়া হইল । আমাদের কাছে আসার পর তিনি অসুস্থ হইয়া পড়িলেন এবং কয়েকদিন পর মারা গেলেন। আমরা তাহাকে কাফন পরাইলাম, ইত্যবসরে রাসূল (সা) আসিয়া পৌছিলেন। তখন অগত্যা আমি বলিয়া ফেলিলাম যে, “হে আবু সায়েব, আল্লাহ আপনার উপর রহম করুন । আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ আপনাকে মর্যাদা দান করিবেন।” আমার এই কথা শুনিয়া রাসুলুল্লাহ (সা) বলিলেন ঃ “তুমি কিভাবে জানিয়াছ যে, আল্লাহ তায়ালা অবশ্যই তাহাকে সম্মান দান করিবেন?” আমি বলিলাম, ‘আপনার উপর আমার মাতা-পিতা কোরবান হউক, আমি কিছুই জানি না ।' অতঃপর মহানবী (সা) বলিলেন, ‘তাহার ' কাছে তাহার প্রভুর পক্ষ হইতে মৃত্যু আসিয়াছে আর আমি তাহার জন্য মঙ্গলের আশা করি। আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে, আমি রাসূল হওয়া সত্বেও জানি না যে, আমার সাথে কেমন ব্যবহার করা হইবে” উন্মে আলা (রা) বলেন £ এই কথার পর আমি বলিলাম, আল্লাহর শপথ! ইহার পর আমি কাউকে নির্দোষ সাব্যস্ত করিয়া কথা বলিব না এবং এই ঘটনা আমাকে খুবই মর্মাহত করিয়াছে। কিন্তু পরবর্তীতে আমি স্বপ্নে দেখি যে, উসমান ইবনে মাজউনের জন্য একটি নদী প্রবাহিত হইতেছে। আমি হুযুর (সা)-এর নিকট এই স্বপ্নের কথা ব্যক্ত করিলাম । তিনি বলিলেন, “উহা তাহার আমল ৷” এই হাদীসটি কেবল বুখারীতেই আছে মুসলিমে নেই ।
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।