Contents ১৮৮ '_ তাফসীরে ইব্ন কাছীর ২৬. বল আল্লাহই তোমাদিগকে জীবন দান করেন ও তোমাদিগের মৃত্যু ঘটান । অতঃপর তিনি তোমাদিগকে কিয়ামত দিবসে একত্র করিবেন, যাহাতে কোন সন্দেহ নাই । কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না । তাফসীর ঃ$ কাফির বজুবাদী সম্পৃদায় ও তাহাদের সমমনা মুশরিকরা পুনরুথানকে অস্বীকার করে। তাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলিতেছেন, LS Ee ul EUS YI AL LIL তাহার বলে, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন । আমরা মরি ও বাচি । অর্থাৎ দুনিয়াই আমাদের একমাত্র জীবন। আমরা কতক লোক মরিয়া যাই ও কতক বাচিয়া থাকি । পুনরুথান বা কিয়ামত বলিতে কিছুই নাই৷ বস্তুবাদী দার্শনিক সম্প্রদায়ের আকীদাও ইহাই । ফালাসিফাদের মধ্যে যাহারা বস্তুবাদী এবং ঘূর্ণায়মান যুগের বিশ্বাসী ছিল তাহারা সৃষ্টাকেও অস্বীকার করিত । তাহাদিগের ধারণা ছিল প্রতি ছত্রিশ বছর অন্তর কালের একটি পরিক্রমা সমাপ্ত হয় এবং প্রতিটি বস্তু তার আসল অবস্থাতে ফিরিয়া আসে । মূলত ইহারা (,5: (যুক্তি) লইয়া অনর্থক বাড়াবাড়ি করিয়া 1,5: (উক্তি)-কে অস্বীকার করিত । তাই তাহারা বলিয়াছে ৪ 22 31 64} কালই আমাদিগকে ধ্বংস করে। আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ SiH bl le be UL HU এই ব্যাপারে তাহাদের কোন জ্ঞান নাই, তাহারা তো কেবল মনগড়া কথা বলে । অর্থাৎ তাহাদের মতের সপক্ষে তাহাদের নিকট কোন প্রমাণ নাই । তাহারা কেবল ধারণা প্রসূত কথা বলে । বুখারী, আবূ দাউদ ও নাসায়ীতে হাদীস বর্ণিত হইয়াছে, আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (র) বলিয়াছেন £ আল্লাহ বলেন, ‘বনী আদম আমাকে কষ্ট দেয় । তাহারা কালকে গালি দেয় অথচ প্রকৃতপক্ষে আমিই কাল সৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতা আমারই হাতে৷ রাতদিনকে আমিই পরিবর্তন করি।' অন্য বর্ণনায় আছে iy all ll ob asl ‘তোমরা কালকে গালি দিও না। কারণ প্রকৃতপক্ষে আল্লাহই কালের সৃষ্টিকর্তা ৷’ ইব্ন জারীর (র) ..** আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন । আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, জাহেলী যুগের লোকেরা বলিত যে, রাত আর দিবসই তো আমাদেরকে ধ্বংস করে এবং উহাই আমাদেরকে বাঁচাইয়া রাখে ও মৃত্যু দান করে। তাই আল্লাহ তা'আলা কুরআনে বলিয়াছেন (505১ AC bi ১ আর তাহারা বলে যে, দুনিয়াই আমাদের জীবন আৰার তাহারা কালকে গালি দেয়। তাই আল্লাহ বলেন ০1319 a al GL A ad ps ls
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।