Contents ২০ তাফসীরে ইব্ন কাছীর tale Be 2h TCL 330s UGS oot} ঠি) je (« 59 2 Lae 5511 ১. হা-মীম । ২. ‘আঈন. সীন. কাফ, *, ৩. পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ্ এইভাবেই তোমার প্রতি এবং তোমার পূৰ্ববর্তীদিগের প্রতি প্রত্যাদেশ করেন। 8৪. আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই । তিনি সমুন্নত, মহান । ৫. আকাশমণ্ডলী উৰর্ধ্বদেশ হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাহাদিগের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদিগের জন্য ক্ষমা প্রার্থনা করে। জানিয়া রাখ, আল্লাহ্ তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । ৬. যাহারা আল্লাহ্র পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ্ তাহাদিগের প্রতি কঠোর দৃষ্টি রাখেন । তুমি তাহাদিগের কর্মবিধায়ক নহ । তাফসীর ঃ হরূফে মুকাত্তা'আতের উপর ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে। ইব্ন জারীর (র) অগ্রহণযোগ্য আশ্চর্যজনক ও দুর্বল একটি রিওয়ায়েত আরতাত ইব্ন মুনযির (র) হইতে বর্ণনা করেন যে, আরতাত ইবৃন মুনযির (র) বলেন, জনৈক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া 5-৬০ ০ =-এর ব্যাখ্যা জিজ্ঞাসা করে। তখন হুযাইফা ইবনুল ইয়ামান (রা)-ও তথায় উপস্থিত ছিলেন। কিন্তু ইব্ন আব্বাস (রা) আগস্তুক প্রশ্কারীর প্রশ্নের জবাবে নিরবতা অবলম্বন করেন । দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে কিন্তু তিনি উত্তর দানে অনীহা প্রকাশ করেন। তৃতীয়বার জিজ্ঞাসা করার পরও তিনি উত্তর না দিলে হুযাইফা (রা) লোকটিকে বলেন, ইহার ব্যাখ্যা তোমাকে আমি বলিব । আমি এই কথাও জানি যে, ইব্ন আব্বাস (রা) কেন তোমার প্রশ্নের জবাব দিতেছেন না। এর কারণ হইল, ইহা এক কুরাইশী ব্যক্তি সম্বন্ধে নাযিল হইয়াছে । যাহার নাম হইল আব্দে ইলাহ এবং আব্দুল্লাহ । সে পূর্বের কোন নদীর তীরে অবতরণ করিবে। সেখানে সে দুইটি শহর আবাদ করিবে। বরং নদী খনন করিয়া শহর দুইটির মধ্যে সংযোগ সৃষ্টি করিবে । কিন্তু আল্লাহ্ যখন উহার রাজতৃ্ ও সম্পদ ধ্বংস করার ইচ্ছা করিবেন তখন তিনি রাত্রে একটি শহরে আগুন দিয়া ধ্বংস করিয়া দিবেন। সকালে উঠিয়া সকলে ছাই-ভস্ম দেখিতে পাইবে । সকলে আশ্চর্যবোধ করিবে । কিভাবে
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।