তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭২ ৷ তাফসীরে ইব্ন কাছীর আবূ বকর ইব্‌ন মারদুওয়াই (র) ..... জাবির (রা) হইতে বর্ণনা করেন ৪ “রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রশ্ন করা হইল, হে আল্লাহ্‌র রাসূল! জান্নাতীরা কি ঘুমাইবে? তিনি জবাব দিলেন £ “না, ঘুম হইল মরণের ভাই ৷” তঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ 14 ০152: অৰ্থাৎ উহা বিরাট ও ব্যাপক স্থায়ী নিয়ামত ও সুখ শান্তির সাথে, ইহাও আল্লাহ্‌ পাকের বিরাট রহমত যে, তিনি তাহাদিগকে ভয়াবহ জাহান্নাম হইতে মুক্তি দিয়াছেন এবং উহার বহুবিধ কষ্টদায়ক শাস্তি হইতে রক্ষা করিয়াছেন । একদিকে যেমন তাহারা কাঙ্ক্ষিত বস্তু লাভ করিয়াছে, ‘অপরদিকে তাহারা অনাকাঙ্তফিত ভীতি হইতে মুক্তি লাভ করিয়াছে। তাই আল্লাহ্‌ পাক বলেন $ MBL iy ill ys Us 45, ১০ 524 অৰ্থাৎ কঠিন শান্তি হইতে তাহাদিগকে অব্যাহতি প্রদর্শনও আল্লাহ্‌ পাকের বিরাট রহমত ও ইহসান বৈ নহে। যেমন সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ বেশী বেশী করিয়া আমল কর, যত পার নিজদিগকে সংশোধন কর এবং যতখানি সম্ভব আল্লাহ্র নৈকট্য অর্জন কর। আর জানিয়া রাখ, কেহ শুধু তাহার আমল দ্বারা কখনও জান্নাতে যাইবে না । সাহাবারা প্রশ্ন করিলেন, হে আল্লাহ্র রাসূল! আপনিও কি যাইবেন না? তিনি বলিলেন, আমিও যাইতে পারিব না যদি না আল্লাহ্‌ পাকের রহমত ও অনুগ্রহ আমাকে ছায়া দান করে। অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ WSL elf LLL Lit Lil অৰ্থাৎ এই কুরআনকে তোমার মাতৃভাষায় সহজবোধ্য করিয়া নাযিল করিয়াছি, উহাকে সুস্পষ্ট ও খোলামেলা বর্ণনায় সমৃদ্ধ করিয়াছি, ভাষালংকার ও বাক্য বিন্যাসে অনন্য, সুমধুর ও সর্বোন্নত করিয়াছি। ৩34343 4%] অৰ্থাৎ যাহাতে সকলে বুঝিতে ও অনুসরণ করিতে পারে। অতঃপর যাহারা এরূপ সহজবোধ্য ও সুস্পষ্ট বর্ণনা পাইয়াও কুফরী করিল, বিরোধীতা biscinlet Jaocnlliyhag hides anna doth pao bath crt Agila রাসূলকে সাস্তুনা ও সাহায্যের আশ্বাস প্রদান এবং বিরোধীগণকে শাস্তি ও ধ্বং দুঃসংবাদ জ্ঞাপন প্রসঙ্গে বলেন £ 35,5 অর্থাৎ অপেক্ষা কর এবং ১১১২ %,- El অর্থাৎ শীঘ্রই তাহারা জানিতে পাইবে যে, আল্লাহ্‌র মদদে দুনিয়া ও আখিরাতে বিজয় ও সাফল্য কাহার জন্য নির্ধারিত । হে মুহাম্মদ! উহা তোমারই জন্য এবং তোমার অন্যান্য নবী-রাসূল ভাইদের জন্য, আর তোমার মু’মিন অনুসারীদের জন্য নির্দিষ্ট হইয়াছে। যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 1/১, 61 ১4129 ২ অর্থাৎ আল্লাহ্‌ পাক তাহার এবং তাহার রাসূলগণের জন্য বিজয় নির্ধারণ করিয়া নিয়াছেন।

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।