তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা দুখান ১৭১ ইব্‌ন আবূ হাতিম (র) .... আনাস (রা) হইতে বর্ণনা করেন ৪ “যদি কোন হুর গভীর সমুদ্রের উত্তাল তরঙ্গে থুথু ফেলে তাহা হইলে উহাতে পানি মিষ্টি মধুর হইয়া যাইবে” নূহ মারফু সূত্রে ইহা বর্ণনা করেন। Ll HSE YE, {45 ১০ অৰ্থাৎ সেখানে জান্নাতীরা যখন যে ফলমূল খাইতে ইচ্ছা করিবে উহা বলামাত্র তাহাদের নিকট হাযির হইয়া যাইবে । উহা পাড়িয়া বা তুলিয়া আনা কিংবা কাটিয়া, ছিড়িয়া খাওয়ার কোন ঝামেলা থাকিবে না। oN Edi YS (4১5 +4599 অৰ্থাৎ এখানে ইস্তিছনা দ্বারা জোর দিয়া বলা হইয়াছে যে, যে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া তাহারা এখানে পৌছিয়াছে উহাই তাহাদের শেষ মৃত্যু । এখানে তাহাদের আর কোন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে না । যেমন সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ মৃত্যুকে একটি সুন্দর সুস্বাদুরূপে আনয়ন করিয়া জারাত ও জাহান্নামের মাঝখানে রাখিয়া উহা জবেহ করা হইবে এবং বলা হইবে, হে জান্নাতীবৃন্দ! স্থায়ীভাবে বাস কর, অতঃপর কোন মৃত্যু নাই । আর হে জাহান্নামীগণ! স্থায়ীভাবে থাক, অতঃপর কোন মৃত্যু নাই । আব্দুর রায্যাক (র) ..... আবু হুরায়রা ও আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, তাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ জান্নাতীগণকে বলা হইবে, তোমাদের জন্য স্থায়ী সুস্থতা নির্ধারিত হইল, তাই কখনও রুগ্ন হইবে না । তোমাদিগকে স্থায়ী জীবন দান করা হইল, তাই কখনও মৃত্যুবরণ করিবে না, তোমাদের জন্য চির স্বাচ্ছন্দ্য প্রদত্ত হইল, তাই আর কোন দুর্দিন দেখিবে না, তোমাদিগকে চির যৌবন দান করা হইল, তাই আর কখনও বার্ধক্য দেখা দিবে না। * আবদুর রায্যাক (র) হইতে আবূ ইব্‌ন হুমায়েদ ও ইসহাক ইব্ন রাহবিয়ার সূত্রে ইমাম মুসলিমও হাদীসটি বর্ণনা করেন। আবূ বকর ইব্‌ন আবূ দাউদ সিজিস্তানী (র) .....আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করিল, সে জান্নাতে প্রবেশ করিল । সেখানে চির স্বাচ্ছন্দ্য প্রাপ্ত হইবে, কোন দুঃখ-কষ্ট থাকিবে না। সেখানে অমর হইবে । মৃত্যু দেখিবে না, সেখানে বস্তু জীর্ণ হইবে না ও যৌবন বিলুপ্ত হইবে না। ' আবুল কাসিম তাবারানী (র) বর্ণনা করেন ঃ রাসূল (সা)-কে প্রশ্ন করা হইল বেহেশতীরা কি নিদ্রা যাইবে? তিনি জবাবে বলিলেন, নিদ্রা হইল মৃত্যুর ভাই । তাই বেহেশতীরা নিদ্রাও যাইবে না।

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।