Contents _ সূরা দুখান ১৬১ পদানত হইল । তাহার প্রজা পাইকের সংখ্যা বহুগুণ বাড়িয়া গেল । অতঃপর তিনি হেরাত প্রত্যাবর্তনের মনস্থ করিলেন। ঘটনাক্রমে তাহাকে মদীনা অতিক্রম করিতে হইল । তখন ছিল জাহেলী যুগ ৷ তিনি মদীনা জয়ের ইচ্ছা করিলেন, কিন্তু উহার অধিবাসীরা বাধা দিল । তাহারা দিনভর যুদ্ধ করিলেন রাত্রে তাহারা আত্মসমর্পণ করিল । তখন তিনি তাহাদিগকে নিরাপত্তা দান করিলেন এবং যুদ্ধ বন্ধ করিলেন। মদীনার দুইজন ইয়াহুদী পাদ্রী তাহার সহচর হইলেন । তাহারা তাহাকে পরামর্শ দিলেন এবং জানাইলেন যে, এই শহর তাহার দখলে রাখা সম্ভব নহে। কারণ আখেরী যমানার নবীর হিজরতগাহ হইবে এই শহর ইহা শুনিয়া তিনি শহর অবরোধ প্রত্যাহার করিলেন এবং ইয়াহুদী পাদ্রীদ্বয়কে তাহার সঙ্গে ইয়ামান নিয়া চলিলেন। পথিমধ্যে মক্কা নগরী পড়িল । তিনি কা'বা ঘর ধ্বংস করার মনস্থ করিলেন। পাদ্রীদ্বয় নিষেধ করিলেন। তাহারা তাহাকে কা'বা ঘরের শ্রেষ্ঠত্ ও মহত্ব সম্পর্কে বুঝাইলেন। তাহারা তাহাকে জানাইলেন, এইসব হযরত ইবরাহীম (আ) তৈয়ার করেন। অবশেষে শীঘ্রই এই ঘর আখেরী যমানার শেষ নবীর হাতে অশেষ মর্যাদায় ভূষিত হইবে । ইহা শুনিয়া কা'বা ঘরকে সন্মান দেখাইলেন, উহা তাওয়াফ করিলেন ও সকলে মিলিয়া উহাকে বস্তাচ্ছাদিত করিলেন । অতঃপর তাহারা ইয়ামানে প্রত্যাবর্তন করিলেন । অতঃপর দেশবাসীকে তিনি তাহার সাথে মিলিয়া ইয়াহুদী ধর্মে দীক্ষা নেয়ার আহ্বান জানাইলেন। ইহা ছিল ঈসা (আ) আগমনপূর্ব ঘটনা । তখন ইয়াহুদী ধর্মই ছিল সত্য ধর্ম । বাদশাহর আহ্বানের সমগ্র ইয়ামানবাসী ইয়াহুদী ধর্ম গ্রহণ করিল। ইমাম মুহাম্মদ ইব্ন ইসহাক (র) তাহার সীরাত গ্রন্থে উপরোক্ত ঘটনা সবিস্তারে ব্যাপক বিশ্লেষণ প্রদান করেন । উহাতে আমি যাহা বলিয়াছি তাহা ছাড়াও অনেক কথা বলা হইয়াছে। তিনি বলেন, উজতুর্না (বাদশাহ) দামেশক ধ্বংস করিয়াছিলেন এবং যখন তিনি অশ্বারোহী সৈন্য নিয়া দামেশক অভিযানে যান তখন উহার লাইন ইয়ামন হইতে দামেশক পর্যন্ত বিস্তৃত ছিল । অতঃপর তিনি এই বর্ণনাটি উদ্ধৃত করেন। আব্দুর রাযযাক (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, নবী (সা) বলেন, হদ্দ এর শাস্তি বিধান গুনাহের কাফ্ফারা হয় কি না তাহা আমি জানি না। ইহাও জানি না যে, তুব্বা অভিশপ্ত কি না। জুলকারনাইন নবী ছিলেন, না বাদশাহ ছিলেন তাহাও জানি না। অপর একজন বলেন, উযাইর নবী ছিলেন কিনা তাহাও অজ্ঞাত । অনুরূপ ইব্ন আবু হাতিম (র) .....আবদুর রায্যাক (র) হইতে বর্ণনা করেন। দারে কুতনী বলেন, আবদুর রায্যাক ছাড়া উহা আর কেহই বর্ণনা করে নাই। ইবনে কাছীর ১০ম খণ্_২১
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।