Contents ১৫৮ তাফসীরে ইব্ন কাছীর সর্বসম্মতভাবেই তাহার চাইতে শ্রেষ্ঠ ছিলেন। অথচ তাহার বেলায় অনুরূপ কিছু ঘটে নাই । উসমান ইব্ন আফফান (রা)-ও অবরুদ্ধ থাকিয়া মজলুম অবস্থায় শাহাদাত বরণ করিয়াছিলেন । তাহার বেলায়ও কিছু ঘটে নাই । উমর ইবনুল খাত্তাব (রা) মসজিদের মিহরাবে ফজরের নামাযের সময়ে শহীদ হইয়াছেন। মুসলমানদের উপর এত বড় মুসিবত ইহার আগে দেখা দেয় নাই। তখনও সেরূপ কিছু ঘটে নাই । এমনকি গোটা মানব জাতির শ্রেষ্ঠতম ব্যক্তিত্ যিনি দুনিয়া ও আখিরাতে সর্বত্রই শ্ৰেষ্ঠতমরূপে বিবেচিত, তাহার ইন্তিকালেও উক্ত ঘটনাবলীর একটিও ঘটে নাই ৷ তদুপরি যেদিন রাসূল (সা)-এর পুত্র ইবরাহীম মারা গেলেন সেদিন সূর্যগ্রহণ হইল । সকলে বলাবলি করিতেছিল যে, রাসূল-তনয়ের মৃত্যুর কারণে ইহা ঘটিয়াছে। রাসূল (সা) সালাতিল কসূফ পড়াইলেন। অতঃপর সমবেত জনগোষ্ঠীর উদ্দেশে বলিলেন, চন্দ্র বা সূর্যগ্রহণ কোন লোকের জন্ু বা মৃত্যু উপলক্ষে হয় না। অতঃপর আল্লাহ্ পাক বলেন £ Ee Ll SE es ong dl oli! ell ii 5 অর্থাৎ এখানে আল্লাহ্ তা'আলা বনী ইসরাঈলগণের উপর তাহার অশেষ ইহসানের কথা বলিতেছেন। যেমন তিনি তাহাদিগকে ফিরআউনের হাতে বন্দীদশায় লাঞ্চনাকর ও চরম নির্যাতিত জীবন যাপন হইতে মুক্তি দিয়াছিলেন। বিশেষত ফিরআউন তাহাদিগকে চরম অবমাননাকর ও কষ্টদায়ক কাজে নিয়োজিত রাখিত ৷ আল্লাহ্ পাক তাহা হইতে তাহাদিগকে রেহাই দিলেন । তারপর আল্লাহ্ পাক বলেন ৪ Le 66 1 yes Ce অর্থাৎ সেই ফিরআউনের হাত হইতে তিনি তাহাদিগকে মুক্তি দিলেন যে ছিল অত্যন্ত দাম্ভিক ও চরম অত্যাচারী । আল্লাহ্ পাক অন্যত্র বলেন $৪ 2931 ০3 ১০ ১০১4 ৩! অৰ্থাৎ নিশ্চয় ফিরআউন পৃথিবীর বুকে প্রভাব বিস্তার করিয়াছিল। আল্লাহ্ পাক আরও বলেন ৪ (44%. ৬৮ 55 1১55 “অতঃপর তাহারা দাম্ভিকতা দেখাইল এবং অত্যাচারী সম্প্রদায়ে পরিণত হইল ।” অর্থাৎ শাসনের ক্ষেত্রে বাড়াবাড়ির আশ্রয় নিল এবং নিজের ক্ষেত্রে লাগামছাড়া হইল । অতঃপর এখানে আল্লাহ্ পাক বলেন ৪. ০১ chp le EAS A “আর নিঃসন্দেহে আমি জ্ঞানের ক্ষেত্রে বনী ইসরাঈলগণকে সকল সৃষ্টির উপর প্রাধান্য দান করিয়াছিলাম ৷” মুজাহিদ (র) বলেন, অর্থাৎ তখন পর্যন্ত সৃষ্ট সকল মানবকুলের উপর !
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।