Contents সূরা দুখান ১৫৭ মুজাহিদ (র) আরও বলেন ঃ এমন কোন মৃত মু'মিন নাই যাহার জন্য আকাশ ও পৃথিবী চল্লিশ সকাল কাদে না। আমি প্রশ্ন করিলাম, পৃথিবী কি কাদে? তিনি জবাব দিলেন, তুমি কি অবাক হইতেছ? কেন পৃথিবী আল্লাহ্র সেই বান্দার জন্য কাদিবে না, যে লোক রুকৃ-সিজদা দ্বারা পৃথিবীর বুক আবাদ করিল? কেনই বা আকাশ তাহার জন্য কাদিবে না, যে লোক আল্লাহ্র তাকবীর ও তাসবীহ দ্বারা আকাশকে সেভাবেই গুঞ্জরিত করিল যেভাবে মধুমক্ষিকা পৃথিবীকে গুঞ্জরিত করে। কাতাদা (র) বলেন, যাহাদের জন্য আকাশ ও পৃথিবী কাদে আল্লাহ্ পাকের দরবারে তাহারা সহজগ্রাহ্য । ইব্ন আবূ হাতিম (র) ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন $ পৃথিবীর জন্মলগু হইতে আকাশ দুইজন ব্যতীত কাহারো জন্য কাদে নাই । আমি উবায়েদকে প্রশ্ন করিলাম, আকাশ ও পৃথিবী কি মু’মিনের জন্য কাদে না? তিনি জবাব দিলেন, উহাতে শুধু আকাশের সেই দরজাটি যাহা দ্বারা আমল প্রবিষ্ট হয় । অতঃপর বলিলেন, তুমি কি জান আকাশের কান্না কিরূপ ? আমি বলিলাম, না । তিনি বলিলেন, উহা লাল হয় এবং পক্ধ পত্রের ন্যায় হরিদ্র বর্ণ ধারণ করে। যখন ইয়াহিয়া ইব্ন যাকারিয়া (আ) শহীদ হইলেন তখন আকাশ রক্তিম বর্ণ ধারণ করিল এবং লোহিত কণিকা বর্ষণ করিল । তেমনি ইমাম হুসাইন ইব্ন আলী (রা) যখন শহীদ হইলেন, তখনও আকাশ রক্তিম বর্ণ ধারণ করিয়াছিল। আলী ইব্ন হুসাইন (র) ..... ইয়াযীদ ইব্ন আবূ যিয়াদ (র) হইতে বর্ণনা করেন ৪ যখন হুসাইন ইব্ন আলী (রা) শহীদ হইলেন, তখন হইতে চার মাস অবধি আকাশের প্রান্তদেশ রক্তিম বর্ণ ছিল। ইয়াযীদ বলেন, উহার রক্তিম বর্ণ হওয়াই উহার ক্রন্দন করা । সুদ্দা (র) কবীর গ্রন্থে ইহা বলিয়াছন। আতা খুরাসানী (র) বলেন, আকাশের প্রান্তদেশ লাল রঙ হওয়াই আকাশের কান্না । ইমাম হুসাইন (রা)-এর হত্যার ব্যাপারে এইরূপ আলোচনাও রহিয়াছে যে, এমন কোন পাষাণ হৃদয় হয় নাই যাহার নীচে রক্ত পাওয়া যায় নাই । সেই মুহূর্তে সূর্যযহণ দেখা দেয়। আকাশের প্রান্তভাগ রক্তে রঞ্জিত হল এবং পাথর খসিয়া খসিয়া পড়ে। অবশ্য এই ধরনের বর্ণনা প্রশ্ন সাপেক্ষ । এই কথা স্পষ্ট যে, এইগুলি হইল শিয়াদের উদ্ভট কল্পনাপ্রসূত মিথ্যা কাহিনী । ব্যাপারটিকে অত্যন্ত বড় করিয়া দেখানোর জন্য ইহা করা হইয়াছে। ইমাম হুসাইন (রা) যে অনেক বড় তাহাতে কোন সন্দেহ নাই । তথাপি উপরোক্ত বানোয়াট কাহিনীগুলি আদৌ সত্য নয়। হুসাইন (রা)-এর শাহাদাতের চাইতেও বড় ঘটনা ইহার আগে ঘটিয়াছে। তাহার পিতা হযরত আলী (রা)-ও শহীদ হইয়াছিলেন। তিনি সর্বসম্মতভাবেই তাহার চাইতে শ্রেষ্ঠ ছিলেন। অথচ তাহার বেলায় অনুরূপ কিছু ঘটে
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।