Contents ১৫৬ তাফসীরে ইব্ন কাছীর মুসা ইব্ন উবায়দা আর বারজীর সূত্রে ইব্ন আবু হাতিম (র)ও উহা বর্ণনা করেন। ইব্ন জারীর (র) ..... শুরাইহ্ ইব্ন উবাইদ হাযরামী (র) হইতে বর্ণনা করেন ৪ রাসূলুল্লাহ্ (সা) বলেন, “নিশ্চয় অসহায় অবস্থায় ইসলামের যাত্রা শুরু এবং শীঘ্রই উহা অসহায় অবস্থায় প্রত্যাবর্তন করিবে। তবে জানিয়া রাখ, মু'মিন কখনো অসহায় হয় না। এমন কোন মু’মিন নাই যে অসহায় অবস্থায় মারা যায় এবং তাহার জন্য কেহ কাদিবার থাকে না। জানিয়া রাখ, পৃথিবী ও আকাশ তাহার জন্য কাদে।” অতঃপর তিনি আলোচ্য আয়াতটি তিলাওয়াত করেন, পরিশেষে তিনি বলেন, আকাশ ও পৃথিবী কোন কাফিরের জন্য কাদে না। ইব্ন আবূ হাতিম (র) .....উবায়দ ইব্ন আবদুল্লাহ (র) হইতে বর্ণনা করেন ৪ এক ব্যক্তি হযরত আলী (ক)-কে প্রশ্ন করিল, আকাশ ও পৃথিবী কি কারো জন্য কাদে? তদুত্তরে তিনি বলেন, তুমি এমন একটি প্রশ্ন করিয়াছ যাহা ইতিপূর্বে আমাকে আর কেহ করে নাই । নিশ্চয় সেই ব্যক্তির জন্য কাদে যে পৃথিবীকে মুসাল্লা বানাইয়াছে আর যাহার আমল আকাশে পৌছাইয়াছে। অথচ ফিরআউন গোষ্ঠী না পৃথিবীর বুকে কোন নেক কাজ করিয়াছে, না আকাশে তাহাদের কোন নেক আমল উত্িত হইয়াছে। অতঃপর আলী (রা) আলোচ্য আয়াতটি পাঠ করেন। ইব্ন জারীর (র) ..... সায়ীদ ইব্ন জুবাইর (রা) হইতে বর্ণনা করেন ৪ এক ব্যক্তি হযরত ইব্ন আব্বাস (রা)-এর কাছে উপস্থিত হইয়া প্রশ্ন করিলেন, হে আবুল আব্বাস! আপনি কি আল্লাহ্ পাকের ১১৯১১ 3৫ Ly Abell le SOL আয়াতটি দেখিয়াছেন ? আকাশ ও পৃথিবী কি কাহারো জন্য কাদে.? তিনি জবাবে বলিলেন, হা, এমন কোন লোক নাই যাহার জন্য আকাশে দরজা রাখা হয় নাই । এক দরজা দিয়া তাহার রিযিক আসে ও এক দরজা দিয়া তাহার আমল প্রবেশ করিবে । যখন কোন মু'মিন মারা যায় তখন তাহার জন্য নির্ধারিত রিযিক ও আমলের দরজা দুইটি বন্ধ হইয়া যায়। তখন আকাশ উহা হারাইবার শোকে কাদে । তেমনি পৃথিবীকে মুসাল্লা বানাইয়া সে সালাত আদয় করিয়াছে ও যিকির আযকার করিয়াছে। তাহার মৃত্যুতে উহা বন্ধ হওয়ায় পৃথিবী কাদে ৷ পক্ষান্তরে ফিরাউন গোষ্ঠীর না পৃথিবীতে কোন ভাল কাজের চিহ্ন আছে, না আকাশে তাহাদের কোন ভাল কাজ পৌছিয়াছে। ফলে আকাশ ও পৃথিবী তাহাদের জন্য কীদে নাই । . ' ইব্ন আব্বাস (রা) হইতে আওফীও অনুরূপ বর্ণনা করেন। সুফিয়ান ছাওরী (রা) ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ এইরূপ বলা হইত যে, পৃথিবী কোন মু’মিনের জন্য চল্লিশ সকাল কাদে । মুজাহিদ ও সায়ীদ ইব্ন জুবাইর (র) প্রমুখও অনুরূপ বর্ণনা করেন।
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।