Contents সূরা দুখান ১৪৫ ইব্ন জারীর (র) .....আবূ মালিক আশ'‘আরী (রা) হইতে 'বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- নিশ্চয় তোমাদের প্রভু তোমাদিগকে তিনটি ব্যাপারে সতর্ক করেন। তাহা হইল, আদ্ দুখান যাহা মু’মিনের জন্য ঠান্ডার ন্যায় হইবে ও কাফিরের নাকে কানে ঢুকিয়া অস্থির করিয়া তোলে । তাবরানী মুহাম্মদ ইব্ন ইসমাঈল ইব্ন আইয়াশ (র) হইতে ইহা বর্ণনা করেন। এই সনদটি উত্তম ৷ ইব্ন আবু হাতিম (র) .....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিলেন £ মানুষের উপর দিয়া ধূয্ন প্রবাহিত হইবে মু'মিনগণ উহার ফলে ঠাণ্ডাগস্ত হইবে ও কাফিরগণের কানে ডঢুকিয়া এফৌড় ওফোৌড় করিবে। সাঈদ ইব্ন আবদা (র) আবু সাঈদ খুদরী (রা) হইতে মওকুফ হাদীসরূপে ইহা বর্ণনা করেন । সাঈদ ইব্ন আওফ (র) হাসান (র) হইতে অনুরূপ বর্ণনা করেন। ইব্ন আবূ হাতিম (র) ..... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £$ দুখান-এর আয়াতটি--মু'মিনগণকে ঠাণ্ডাগ্রসন্ত এবং কাফিরগণকে ধোয়াচ্ছন্ করিয়া শরীর ঝলসাইয়া দিবে। ইব্ন জারীর (র) ..... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ধোঁয়া নির্গত হইয়া মু’মিনগণকে সর্দিগ্রস্ত করিবে এবং কাফির ও মুনাফিকগণকে কানে প্রবিষ্ঠ হইয়া তাহাদিগকে অস্থির করিবে। এমনকি তাহারা ঝলসানো মাংসপিণ্ডে পরিণত হইবে । ইব্ন জারীর (র) ..... আবদুল্লাহ ইব্ন আবূ মুলায়কা (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ একদিন সকালে আমি হযরত ইব্ন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হইলাম । তখন তিনি বলিলেন , আমি রাত্রিতে নিদ্রা যাই নাই । আমি বলিলাম, কেন? তিনি বলিলেন, সকলেই বলিয়াছে যে, লেজুড় বিশিষ্ট নক্ষত্রের উদয় ঘটিয়াছে। তাই আমি শংকিত যে, উহাই হয়ত সেই দুখান যাহা আত্মপ্রকাশ করিয়াছে । এই দূর্ভাবনায় সারারাত আমার ঘুম হয় নাই৷ ইব্ন আবূ হাতিম (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্ন আব্বাস (রা) সম্পর্কিত এই বর্ণনাটি বিশুদ্ধ । তিনি কুরআনের অন্যতম ব্যাখ্যাতা ও উন্মতের মুখপাত্র । এই অভিমতের সামনে বহু সাহাবা ও তাবেঈ বেশ কিছু সহীহ্ ও হাসান, মারফু হাদীস বর্ণনা করিয়াছেন। সেই সব বর্ণনা নিশ্চিত ও সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, ধুর নির্গমনের ব্যাপারটি ঘটিত হয় নাই, বরং ঘটিতব্য । কুরআনের প্রকাশ্য অর্থও তাহাই বলে যেমন $ Ss Sli ll Sl 54 I 5U"অননস্তর সেই দিনের অপেক্ষা কর যেদিন আকাশের বুক হইতে সুস্পষ্ট ধুম নির্গত হইবে । এই বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং সকলে ইহা বুঝিতে পারে। পক্ষান্তরে ইব্ন মাসউদ (রা) যে ব্যাখ্যা প্রদান করিয়াছেন, উহা তাহার নিজস্ব ধারণা সৃষ্ট ব্যাখ্যা । RE TENT OE TO CRONE OA SEG CY CURT COE SET উহারই প্রতিফলন ঘটিয়াছে। ইবনে কাছীর ১০ম খণ্_-১৯
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।