তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্ন সাইয়্যাদ গণকদের মতই জ্বিনের ভাষায় সব কিছুর তত্ত্ব উদঘাটন করে। গণকরাও এইভাবে শ্রুত বাক্যগুলো কাটছাট করিয়া বলিতে থাকে। এই জন্যই ইব্ন সাইয়্যাদ ‘দুখ’ বলিয়াছে অর্থাৎ, দুখান হইতে কাটছাট করিয়া দুখ বলিয়াছে। তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহার অবস্থান সম্পর্কে অবহিত হইলেন যে, সে এক শয়তান । তাই বলেন, লাঞ্ছিত হও, তুই তোর অবস্থান হইতে অতিক্রম করিতে পারিবে না। ইব্‌ন জারীর (র) ..... রবঈ ইব্ন হিরাশ (র) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা ইবন ইয়ামান (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-কিয়ামতের পয়লা নির্দশন হইল দাজ্জালের আবির্ভাব, ঈসা (আ)-এর অবতরণ, এডেনের গুহা হইতে অগ্নু বাহির হইয়া মানুষকে নির্দিষ্ট সমাবেশ স্থলে নিয়া যাইবে এবং সেখানে মানুষ রাত্রিযাপন করিবে। সেখানে উহাও অপেক্ষা করিবে আর যেখানে মানুষ বিশ্রাম নিবে উহাও বিশ্রাম নিবে। আর দুখান (ধূম্বজাল) আচ্ছন্ন করিবে । হুযায়ফা (রা) প্রশ্ব করিলেন, হে আল্লাহর রাসূল! দুখান কি বস্তু? তখন রাসূল (সা) আলোচ্য আয়াতটি তিলাওয়াত করেন ৪ IT CRL Bn UA ois SELL SL I TLL উহা প্রাচ্য ও পাশ্চাত্যের সমতল দেশ আচ্ছন্ন করিবে এবং চল্লিশ দিন ও রাত উহা অবস্থান করিবে, মু'মিনের জন্যে উহা ঠাণ্ডা হাওয়ার মত হইবে আর কাফিরের জন্যে উহা মাকাল হাওয়া হইয়া প্রত্যেকের নাক, কান, গলা ও মলদ্বারে প্রবিষ্ট হইবে । ইব্‌ন জারীর (র) বলেন, এই বর্ণনা বিশুদ্ধ হইলে তাহা স্পষ্ট পার্থক্যকারী হইত কিন্তু আমি ইহাকে বিশুদ্ধ বর্ণনা বলি না । কারণ মুহাম্মদ ইব্‌ন খলফ আসকালানী (র) আমার কাছে বর্ণনা করেন যে, তিনি এই হাদীস সম্পর্কে প্রশ্ন করিলেন- আপনি কি ইহা সুফিয়ান (র) হইতে শুনিয়াছেন? তদুত্তরে রওয়াক বলেন, না। প্রশ্ন করিলাম, আপনি কি এই বর্ণনা শুনাইয়া স্বীকৃতি নিয়াছেন? তিনি বলিলেন, না । আবার প্রশ্ন করিলেন, আপনার উপস্থিতিতে কেহ কি ইহা বর্ণনা করিয়াছেন, আপনার স্বীকৃতি নিয়াছে? তিনি বলিলেন না। আমি বলিলাম, তাহা হইলে আপনার নামে ইহা চালু হইল কি করিয়া? তখন তিনি বলিলেন- একদল লোক আসিয়া আমার কাছে এই বর্ণনা পেশ করিয়া বলিল, ইহা আমাদের বরাতে শুনিয়াছে, তাহারা বর্ণনাটি আমাকে শুনাইয়া চলিয়া গেল এবং উহা আমার সূত্রে বর্ণনা করিয়া চলিল । ইব্‌ন জারীর (র) হাদীসটি সম্পর্কে যাহা বলিয়াছেন, ঠিকই বলিয়াছেন। হাদীসটি মাওজু (ভিত্তিহীন) এই সনদে । ‘আস ইব্ন জারীর বিভিন্ন আয়াতের তাফসীর প্রসংগে এই হাদীসের রাবী হইতে বিভিন্ন স্থানে উদ্ধৃত করেন৷ উহাতে মুনকার বর্ণনা পরিদৃষ্ট হয়। উহার বেশীর ভাগ সূরা বনী ইসরাঈলের শুরুতে মসজিদুল আকসার ব্যাপারে উদ্ধৃত হইয়াছে। আল্লাহই ভাল জানেন । দ্বিতীয়ত, দাব্বাতুল আরদ্‌ ও তৃতীয়ত, দাজ্জাল ।

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।