তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২৮ - তাফসীরে ইব্‌ন কাছীর কাজের আদেশ করিত ও অন্যায় কাজে বাধা প্রদান করিত আর আমাকে এই সংবাদ দিত যে, আমাকে একদিন তোমার সহিত সাক্ষাত করিতে হইবে । সুতরাং আমার অনুপস্থিতিতে তুমি তাহাকে বিভ্রান্ত হইতে দিও না । তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যাও । যেমন তুমি আমার প্রতি সন্তুষ্ট হইয়াছ । তখন তাহাকে বলা হইবে যে, যাও, তুমি যদি জানিতে যে, আমার নিকট তাহার জন্য কি রহিয়াছে তাহা হইলে তুমি বেশী হাসিতে ও কম কাদিতে । অতঃপর দ্বিতীয় বন্ধুর মৃত্যু হইয়া গেলে দুইজনের আত্মা একত্রিত হয় । বলা হইবে, একজন অপরজনের প্রশংসা বর্ণনা কর। তখন প্রত্যেকেই তাহার বন্ধু সম্পর্কে বলিতে থাকিবে, তুমি আমার উত্তম ভাই, আমার উত্তম সঙ্গী ও উত্তম বন্ধু । '_ পক্ষান্তরে, যখন কাফির বন্ধু একজনের মৃত্যু হয় এবং জাহান্নামের সংবাদ লাভ করে, তখন সে দুনিয়ার বন্ধুর কথা স্মরণ করিয়া বলে, হে আল্লাহ্‌! আমার অমুক বন্ধু আমাকে তোমার ও তোমার রাসূলের নাফরমানীর পরামর্শ দিত, আমাকে মন্দ কাজের আদেশ করিত ও নেক কাজ করিতে নিষেধ করিত আর এই সংবাদ দিত যে, তোমার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হইবে না। অতএব আমার পরে যেন সে হিদায়াত না পায়। তার প্রতি তুমি অসন্তুষ্ট হইয়া যাও, যেমন আমার প্রতি অসন্তুষ্ট হইয়াছ। অতঃপর দ্বিতীয়জনের মৃত্যু হইয়া গেলে দু'জনের আত্মা একত্রিত হয় ও একে অপরকে বলিতে শুরু করে যে, তুমি আমার নিকৃষ্ট ভাই, নিকৃষ্ট বন্ধু ও নিকৃষ্ট সঙ্গী । ইব্‌ন আবূ হাতিম (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ও কাতাদা (র) বলেন, মুত্তাকীরা ব্যতীত সকল বন্ধুই কিয়ামতের দিন শক্রুতায় পরিণত হইয়া যাইবে। হাফিজ ইব্‌ন আসাকির (র) ....আবৃ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “যদি দুই ব্যক্তি আল্লাহ্র জন্য একে অপরকে ভালবাসে, তাহাদের একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আর অপরজন পশ্চিম প্রান্তে থাকিলেও কিয়ামতের দিন এই দুইজনকে একত্র করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিবেন, এই অতঃপর আল্লাহ্‌ তাআলা সুসংবাদ প্রদান করিয়া বলেনঃ ell ss il Yori Sale G59, slice অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করিবেন, হে আমার বান্দারা! আজ তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না । যাহারা আমার নিদর্শন সমূহের উপর ঈমান আনিয়াছে ও মুসলমান হইয়াছে অর্থাৎ যাহাদের অনস্তরসমূহ বিশ্বাস স্থাপন করিয়াছে ও অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ্র শরীয়াতের অনুগত হইয়াছে।

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।