Contents ১২২ তাফসীরে ইব্ন কাছীর হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম, যাহারা পৃথিবীতে উত্তরাধিকারী হইতে পারিত। আর সে তো কিয়ামতের নিদর্শন । অর্থাৎ হযরত ঈসা (আ)-কে যেসব মু'জিযা দান করা হইয়াছিল কিয়ামতের নিদর্শন প্রমাণের জন্য তাহাই যথেষ্ট । যেমন মৃতপ্রাণীকে জীবিত করা ও অসুস্থকে সুস্থ করা ইত্যাদি । সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করিও না এবং আমাকে অনুসরণ করিয়া চল । ইহাই সরল পথ ।” ইব্ন জারীর (র) আওফী কর্তৃক বর্ণনায় ইব্ন আব্বাস (রা)-এর উক্তি উদ্ধৃত করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন, [1 ১০-৯ 4, এই আয়াতে কুরাইশদের কথা বলা হইয়াছে। £11 ১১১% 49:45 আয়াতটি তিলাওয়াত করিয়া শুনাইবার পর তাহারা জিজ্ঞাসা করিল, তবে মারয়ামের পুত্র সম্পর্কে তোমার ধারণা কি? উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “তিনি তো আল্লাহ্র বান্দা ও তাহার রাসূল ছিলেন” শুনিয়া কুরাইশরা বলিল, “আল্লাহ্র শপথ করিয়া বলিতে পারি, এই লোকাটি চায় যে, আমরা তাহাকে রব বলিয়া মানিয়া লই, যেমন খৃষ্টানরা ঈসাকে রব বানাইয়াছিল। ইহার উত্তরে আল্লাহ্ তা'আলা বলেন, a a REEFS IF Yall অর্থাৎ ইহারা কেবল বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এ কথা বলে । বস্তুত ইহারা এক বিতণ্ডাকারী সম্পৃদায় । ইমাম আহমদ (র) ....ইব্ন আকীল আনসারী এর গোলাম আবু ইয়াহইয়া (র) হইতে বর্ণিত । আবু ইয়াহইয়া (র) বলেন, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন, আমার জানা মতে কুরআনের একটি আয়াত এমন আছে যে, কেহই কখনো আমাকে কিছু জিজ্ঞাসা করল না । জানা থাকার কারণেই লোকেরা জিজ্ঞাসা করা হইতে বিরত রহিল, নাকি সে সম্পর্কে তাহাদের কোন খবরই নাই, তাহা আমি জানি না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি আমাদের সংগে হাদীস শুনাইতে লাগিলেন। অবশেষে তিনি চলিয়া গেলে আমরা একে অপরকে তিরঙ্কার করিতে আরম্ভ করিলাম যে, কেন সেই আয়াতটি সম্পর্কে আমরা তাহাকে কিছু জিজ্ঞাসা করিলাম না । আমি বলিলাম, আগামীকাল আমি তাহাকে একথা জিজ্ঞাসা করিব । পরদিন সাক্ষাৎ হইলে আমি বলিলাম, ভাই ইব্ন আব্বাস! গতকাল আপনি যে আয়াতটির কথা বলিয়াছিলেন তাহা কি? ইব্ন আব্বাস (রা) বলিলেন, শোন, রাসূলুল্মাহ্ (সা) একদিন কুরাইশদেরকে বলিলেন, “হে কুরাইশ সম্পৃ্দায়! আল্লাহ্ ব্যতীত তোমরা যাহাদের উপাসনা কর; তাহাদের কাহারো মধ্যেই কোন মঙ্গল নাই ।” উত্তরে তাহারা বলিল, ‘মুহাম্মদ! তুমি কি বিশ্বাস কর না যে, ঈসা (আ) নবী ও আল্লাহ্র নেক বান্দা ছিলেন? তোমার কথা যদি সত্য হইয়া থাকে, তাহা হইলে তাহারও তো উপাসনা করা হইত ৷’ ‘
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।