Contents ১১৮ তাফসীরে ইব্ন কাছীর মুজাহিদ, ইকরিমা, সাঈদ ইব্ন যুবাইর, মুহাম্মদ ইব্ন কা‘আব, কুরযী, কাতাদা ও সুদ্দী (র) সহ একদল মুফাস্সিরও এই অর্থ করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র) .... উকবা ইব্ন আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা ইব্ন আমির (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন ৪ (অর্থাৎ প্রথমে এই আয়াতটি পাঠ করেন) SVE ES OT EAT ME NEPE ECE 4 etl lS Lest অর্থাৎ যখন তুমি দেখিবে যে কোন বান্দা গুনাহের উপর মযবুত রহিয়াছে এবং তাহার ইচ্ছা মাফিক আল্লাহ্ তাহাকে দান করিতেছেন, তখন তুমি বুঝিবে যে, ইহা মূলত আল্লাহ্র পক্ষ হইতে একটি অবকাশ দেওয়া মাত্র । অতঃপর এই আয়াতটি পাঠ করেন $ aan ALi tis iil Lali অর্থাৎ যখন উহারা আমাকে ক্রোধান্িত করিল, আমি উহাদিগকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদিগের সকলকে । ইব্ন আবূ হাতিম (র) ....তারিক ইব্ন শিহাব (র) হইতে বর্ণনা করেন যে, তারিক ইব্ন শিহাব (র) বলেন, একদা .আমার উপস্থিতিতে আব্দুল্লাহ্ ইবন আব্বাস (রা)-এর সামনে মৃত্যুর আলোচনা হইলে তিনি বলেন, মু’মিনদিগের জন্য মৃত্যু যন্ত্রণাদায়ক নহে বরং সহজ, কিন্তু কাফিরদিগের জন্য মৃত্যু যন্ত্রণাদায়ক ও কঠিন। এই কথা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন, neal ALE El is GSS Ul Lali অর্থাৎ যখন উহারা আমাকে ক্রোধান্বিত করিল আমি উহাদিগকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদিগের সকলকে । পরিশেষে আল্লাহ্ তা'আলা বলেন ৪ ৬১১২১4 ১০, ৮৯১125 অর্থাৎ পরবর্তীঁদিগের জন্য আমি উহাদিগকে করিয়া রাখিয়াছিলাম অতীত ইতিহাস ও 'দৃষ্টান্ত। আবু মুসলিম (র) বলেন, অর্থাৎ উহাদিগের জন্য ইতিহাস তাহাদিগের জন্য দৃষ্টান্ত করিয়া রাখা হইয়াছে, যাহারা পরবর্তীতে এইরূপ কাজ করার ধৃষ্টতা দেখাইবে । তাহারা যেন কাজ করার পূর্বে এই ইতিহাসের দিকে একবার দৃষ্টি দেয়। আল্লাহ্ সকলকে সৎ পথে চলার তাওফীক দান করুন ।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।