তাফসীরে ইবনে কাছীর ১০ম খণ্ড
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১০ তাফসীরে ইব্‌ন কাছীর রাসূলুল্লাহ্‌ (সা)-কে অবহিত করান হয় যে, তাহার ইন্তিকালের পর তাহার উন্মতদিগের উপর কি কি আযাব আপতিত হইবে, ইহার পর হইতে তাঁহার মুখে কখনো আর হাসি দেখা যায় নাই৷ কাতাদা (র) হইতে সাঈদ ইব্‌ন আরূবার রেওয়ায়েতেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে । হাসান হইতে ইব্‌ন জারীরও এইরূপ বর্ণনা করিয়াছেন! অন্য একটি হাদীসে আসিয়াছে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “নক্ষত্র যেমন আকাশকে রক্ষা করে এবং নক্ষত্রের পতন ঘটিলে যেমন আকাশও পতন উন্মুখ হইয়া পড়ে, তেমনিভাবে আমিও আমার সাহাবীদিগের জন্য রক্ষকস্বরূপ । যখন আমি তাহাদিগের নিকট হইতে তিরোহিত হইয়া যাইব, তখন তাহাদিগের উপর আপতিত হইবে প্রতিশ্রুত আযাবসমূহ ৷” ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা)-কে উদ্দেশ্য করিয়া আল্লাহ্‌ তা'আলা আরও বলেন ৪ sis ble se LHL Sl SHU Ll সুতরাং তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করা হইয়াছে তাহা দৃঢ়ভাবে অবলম্বন কর। তুমি তো সরল পথেই রহিয়াছ। অর্থাৎ তোমার প্রতি নাযিলকৃত কুরআনকে তুমি মযবূতবাবে আকড়াইয়া ধর । কেননা কুরআনে যাহা বলা হইয়াছে তাহা সর্বাংশে সত্য । কুরআন সত্যের দিকে আহ্বান করে এবং কুরআন মানুষকে সুন্দর, সরল পথেই পরিচালিত করে। ফলে সে জান্নাতের অধিকারী হয় এবং সে ভোগ করে অফুরন্ত নিয়ামতরাজি । অতঃপর বলেন, ১21 41,451 < অৰ্থাৎ কুরআন তো তোমার ও তোমার সম্পৃদায়ের জন্য সম্মানের বস্তু । এই অর্থ করিয়াছেন ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা, সুদ্দী ও ইব্ন যায়দ (র) এবং ইব্‌ন জারীরের পছন্দনীয় অর্থও ইহা । তিরমিযী (র) .....মুআবিয়া (রা) হইত বর্ণনা করিয়াছেন মুআবিয়া (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “ইহা (খিলাফত ও ইমামাত) কুরাইশদিগের মধ্যেই থাকিবে যাহারা কুরাইশদিগের হাত হইতে খিলাফাতের দায়িত্ব ছিনাইয়া নিবে, তাহারা আল্লাহ্র ক্রোধের মধ্যে থাকিবে । যতদিন তাহারা দীন প্রতিষ্ঠিত করিতে থাকিবে” বুখারী (র) ইহা বর্ণনা করিয়াছেন । ইহার দ্বারা বুঝা যায় যে, ইসলামে কুরাইশদের জন্য আলাদা এক মর্যাদা রহিয়াছে । কারণ হইল, কুরআন কুরাইশদিগের পরিভাষার উপর নাযিল হইয়াছে। ফলে

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।