Contents সূরা যুখরু্ফ ১০৫ কল্যাণ ৷’ অর্থাৎ পরলোকের কল্যাণ কেবল মুত্তাকীদিগের জন্যই নির্ধারিত ৷ মুত্তাকীগণ ব্যতীত অন্য কেহ সেই কল্যাণ ও সুখ ভোগ করিবার ছাড়পত্র পাইবেনা। তাই একদা উমর (রা) হযরত (সা)-এর বাসগৃহে প্রবেশ করিলেন । তখন হুযূর (সা) স্বীয় বিবিগণের সহিত আলাপ করিতেছিলেন। তিনি দেখেন যে, হুযুর (সা) একটি চাটাইয়ের উপর শুইয়া আছেন এবং চাটাইয়ের দাগ কাটা তাহার পিঠের উপর স্পষ্টভাবে দেখা যাইতেছে। এই অবস্থা দেখিয়া উমর (রা) কাঁদেন এবং বলেন, হে আল্লাহ্র রাসূল! কায়সার ও কিসরা কত শান-শওকতের সহিত থাকে এবং জীবন-মান তাহাদিগের কত উন্নত | আর আপনি আল্লাহ্ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্বেও কেন এত কষ্ট করেন ? এই সময় হুযুর (সা) ঠেস দিয়া বসা হইতে উঠিয়া সোজা হইয়া বসেন এবং বলেন, “হে ইব্ন খাত্তাব! এই ব্যাপারে কি তোমার সন্দেহ রহিয়াছে?” অতঃপর বলেন, “এই সকল লোকেরা তাহাদিগের ভাল কাজের প্রতিদান ইহলোকে প্রাপ্ত হইয়াছে।” অন্য একটি রেওয়ায়েতে আসিয়াছে যে, এই কথার পর উমর (রা)-কে তিনি জিজ্ঞাসার সুরে বলিয়াছিলেন, হে উমর! “তুমি কি ইহাতে খুশী নহে যে, উহাদিগের জন্য ইহকাল এবং আমাদিগের জন্য পরকাল?” সহীহ বুখারী ও মুসলিমের মধ্যে আসিয়াছে যে, রাসূলাল্লাহ্ (সা) বলিয়াছেন ৪ “তোমরা স্বর্ণ ও রৌপ্য নির্মিত পান পাত্রে পান করিও না এবং স্বর্ণ ও রৌপ্য নির্মিত থালায় খাদ্য রাখিয়া আহার করিও না। কেননা ইহা দুনিয়াদারদিগের জন্য ইহলোকে এবং আমরা ইহা ব্যাবহার করিব পরকালে ।” মূলত দুনিয়া আল্লাহ্র নিকট খুবই তুচ্ছ একটি জিনিস এবং দুনিয়ার জীবন খুবই স্বল্পকালীন ৷ যথা সাহল ইব্ন সা‘আদ (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন ৪ “যদি দুনিয়া আল্লাহ্ তা'আলার নিকট মাছির একটি পাখার সমান মূল্যও রাখিত, তাহা হইলে তিনি কোন কাফিরকে এক ঢোক পানিও পান করিতে দিতেন না ।” তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ্। 0 PBI Bik HSE SAN IOELISYS (TV ES HAOONES FN PP 1483 (WV) ইবনে কাছীর ১০ম খণ্ড ১৪
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।