Contents ১০২ তাফসীরে ইব্ন কাছীর অতঃপর আল্লাহ্ তা'আলা বলেন ৪ ১9১৯-51, অৰ্থাৎ, আমি মুশরিকদিগকে এবং উহাদিগের পূর্বপুরুষদিগকে ভ্রষ্টময় জীবন দীর্ঘায়িত করিয়াছিলাম । a ELE ll অবশেষে উহাদিগের নিকট আসিল সত্য ও স্পষ্ট ভীতিদানকারী রাসূল । NEE SE ils i HG sal ws 51, অৰ্থাৎ যখন উহাদিগের নিকট সত্য আসিল তখন উঁহারা অগ্রাহ্য করিল এবং বিদ্বেষ ও বিদ্রোহাত্মকভাবে উহারা তাহা প্রত্যাখ্যান করিল । 1405; এবং উহারা বলিল, ইহা তো যাদু এবং আমরা ইহা প্রত্যাখ্যান করি । আর কঠোর ভাষায় তাহারা অভিযোগ আনিল যে, MBL AEDES IS Ge SEMA LAI GUL অর্থাৎ কুরআন যদি সত্য হইত তাহা হইলে কেন ইহা মক্কা ও তায়েফের কোন প্ৰতিপত্তিশালী ব্যক্তির উপর অবতীর্ণ হইল না? এই ব্যাখ্যা করিয়াছেন ইব্ন আব্বাস (রা), ইকরিমা, মুহাম্মদ ইব্ন কাআব কুরযী, কাতাদাহ, সুদ্দা ও ইব্ন যায়দ (র) প্রমুখ! অনেকে বলিয়াছেন যে, ০১:১5 দুই গোত্রের নেতা অলীদ ইবৃন মুগীরা ও উরওয়া ইব্ন মাসউদ ছাকাফীকে বুঝানো হইয়াছিল। যায়দ ইব্ন আসলাম (র) হইতে মালিক, যাহৃহাক ও সুদ্দী (র) বলিয়াছেন যে, ইহা দ্বারা অলীদ ইব্ন মুগীরা এবং মাসউদ ইবৃন আমর ছাকাফীকে বুঝানো হইয়াছিল। মুজাহিদ (র) বলেন যে, ইহা দ্বারা উমাইয়া ইব্ন আমর ইব্ন মাসউদ ছাকাফী ও উতবাহ ইব্ন রবীয়া-কে উদ্দেশ্য করা হইয়াছিল । ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত, ইহা দ্বারা অলীদ ইব্ন মুগীরা ও হাবীব ইব্ন আমর ইব্ন উমাইর ছাকাফীকে বুঝানো হইয়াছে। মুজাহিদ (র) বলেন, ইহা দ্বারা মক্কার উতবাহ ইব্ন রবীআহ এবং তায়েফের ইবন আব্দে ইয়ালিলকে বুঝানো হয়েছিল । সুদ্দী (র) বলেন, ইহা দ্বারা বুঝানো হইয়াছিল অলীদ ইব্ন মুগীরা ও কিনানাহ ইব্ন আমর ইব্ন উমাইর ছাকাফীকে । মোদ্দাকথা, এই কথা বলিয়া কাফিররা যে কোন দুই জনপদের দুইজন বিজ্ঞ প্রতিপত্তিশালী ব্যক্তিকে বুঝাইয়াছে।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।