ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিশ্রুতি ও চুক্তি ৯৭ স্মরণ করো, এই কিতাবে উল্লিখিত ইসমাঈলের কথা । সে ছিলো প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিলো রসূল -নবি। ' (সূরা মারইয়াম: আয়াত ৫৪) এই মহৎ নৈতিক গুণে রসূলুল্লাহ সা. ছিলেন সবেত্তিম দৃষ্টান্ত । আব্দুল্লাহ্‌ ইবনে আবুল হামসা বলেন: “রসূলুল্লাহ সা. নবুয়ত লাভের পূর্বে আমি তার সাথে একটি জিনিস কেনাবেচা করেছিলাম এবং সে ব্যাপারে মূল্যের কিছু বাকি অংশ তার প্রাপ্য ছিলো । আমি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনি এই স্থানে থাকতে থাকতেই আমি আপনার নিকট ফিরে আসছি। পরে রসূলুল্পাহ্‌ সা. আমাকে বললেন: হে যুবক! তুমি আমাকে চরম কষ্ট দিয়েছ। আমি এই জায়গায় তিন দিন ধরে তোমার অপেক্ষায় রয়েছি ।" হিজরতের পরে রসূলুল্লাহ সা. ইহুদিদের সাথে একটা চুক্তি সম্পাদন করেন। সে চুক্তিতে তিনি তাদেরকে তাদের ধর্মের উপর বহাল রাখেন এবং তাদের সম্পদের নিরাপত্তা দেন কেবল এই শর্তে যে তারা তার বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করবে না। কিন্তু তারা সেই চুক্তি ভঙ্গ করে। অত:পর এজন্য ক্ষমা প্রার্থনা করে এবং আর ভঙ্গ করবে না বলে অঙ্গীকার করে। অত:পর পুনরায় তা ভঙ্গ করে। এ পর্যায়ে আল্লাহ্‌ সূরা আনফালের ৫৫ ও ৫৬ নং আয়াত নাযিল করেন। আয়াত দুটিতে আল্লাহ্‌ বলেন: ০9 ১০2 958254০৫৮৮৩ ৭ wie wtf ০৫ f 0034 yi 19586 tg aif 05 ০1541 ৮5 ০1 ০০১৪৭ 5270৫ “আল্লাহ্‌র নিকট নিকৃষ্টতর জীব তারাই, যারা কুফ্রী করে এবং ঈমান আনে না। তাদের মধ্যে যাদের সাথে তুমি চুক্তিতে আবদ্ধ, তারা প্রত্যেকবার চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না।' সালাবা আল্লাহ্‌র সাথে অঙ্গীকার করে যে, আল্লাহ্‌ তার জীবিকায় প্রশস্ততা দান করলে ও সচ্ছল করলে সকল হকদারকে হক দান করবে । পরে যখন আল্লাহ্‌ সচ্ছলতা দান করেন এবং সমৃদ্ধি ও প্রাচূর্য দান করলেন, তখন সে অঙ্গীকার ভঙ্গ করলো এবং আল্লাহর বান্দাদের হক প্রদানে কার্পণ্য দেখাতে লাগলো । তখন তার সম্পর্কে আল্লাহ্‌ সূরা তাওবার ৭৫,৭৬ ও ৭৭ নং আয়াত নাধিল করলেন: 455 ৩ Ol Ll ০০০০] ug ৮225 ৮5১০৫ 4৩ ০ 01 ৬৫ 20 ০৮০ ০০ ts) 20255201507 22451 ০1 2925 এ ৪৪০2৪০০০১০7 29 FN Be ‘তাদের মধ্যে কতক আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল আল্লাহ্র নিজ কৃপায় আমাদেরকে দান করলে আমরা নিশ্চয়ই সাদাকা দিবো এবং সৎ হবো। অত:পর যখন তিনি নিজ কৃপায় তাদেরকে দান করলেন তখন তারা এ বিষয়ে কার্পণ্য করলো এবং বিরুদ্ধ ভাবাপন্ হয়ে মুখ ফিরালো। পরিণামে তাদের অন্তরে কপটতা স্থিত করলেন আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ দিবস পর্যস্ত। কারণ তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিল এবং তারা ছিলো মিথ্যাবাদী ।' আব্দুল্লাহ্‌ ইবনে উমর রা. -এর মৃত্যু আসন্ন হলে তিনি বললেন: “কুরাইশের এক ব্যক্তি আমার মেয়েকে বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়েছিল এবং আমার পক্ষ থেকে তাকে প্রায় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আল্লাহ্‌র কসম, আমি এক তৃতীয়াংশ মুনাফেকী নিয়ে আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ করবো না। তোমাদের সকলকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিলাম ।' তিনি তার কথা “এক তৃতীয়াংশ মুনাফেকী ......’ দ্বারা রসূলের এই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন: তিনটি জিনিস যার ভেতরে থাকবে সে যতোই নামায রোযা করুক ও নিজেকে মুসলমান বলে দাবি করুক, সে মুনাফিক: কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে তার খেলাফ করে ও আমানত রাখলে তার খেয়ানত করে ।" www.pathagar.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।