ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

নিরাপত্তা চুক্তি ৯৫ মুস্তামিনের উপর ইসলামি আইন কার্যকর হবে: অর্থিক লেনদেনের বিষয়ে মুস্তামিনের উপর ইসলামি আইন কার্যকর হবে । তাই ক্রয় বিক্রয় ও অন্যান্য লেনদেন সংক্রান্ত চুক্তি ইসলামি বিধি-ব্যবস্থা অনুযায়ী সম্পাদিত হবে। ইসলামে নিষিদ্ধ থাকায় তাকে সুদী কারবার করতে দেয়া হবে না। অনুরূপ অপরাধের ক্ষেত্রে যখন সে কোনো মুসলমান যিশ্মী বা তারই মতো অপর মুস্তামিনের অধিকার ক্ষুগ্র করবে, তখন তাকে ইসলামি শরীয়া মোতাবেক শাস্তি দেয়া হবে। কেননা যালেমের নিকট থেকে মযলুমের ন্যায়বিচার আদায় করা রাষ্ট্রের এমন এক দায়িত্ব, যাতে কোনোই নমনীয়তা প্রদর্শন বৈধ নয় । আর যখন আল্লাহ্র কোনো হক নষ্ট করা হয়, যেমন ব্যভিচারের অপবাদ করা, তখন তাকে একজন মুসলমানের মতোই শাস্তি দেয়া হবে। কেননা এটা সেই সব অপরাধের অন্তর্ভুক্ত, যা ইসলামি সমাজকে বিকারগ্রস্ত করে দেয়। (এ ব্যাপারে ইমাম আবু হানিফা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন: যে সমস্ত অপরাধে নিরংকুশভাবে অথবা প্রধানত: আল্লাহর হক ক্ষু্র হয়। সেগুলিতে মুস্তামিনের উপর ইসলামি শাস্তি চালু করা হবে না। তবে এই মতটি ফকিহগণের নিকট প্রাধান্য পায় নি।) মুস্তামিনের সম্পত্তি বাজেয়াপ্ত করা: মুস্তামিন যদি কখনো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, অত:পর বন্দি হয় ও দাসে পরিণত হয়, তবে সে অবস্থায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কেননা তখন তার সম্পত্তির উপর থেকে তার মালিকানা বিলুপ্ত হয়। তার উত্তরাধিকারীরাও তার সম্পত্তি পাবে না। এমনকি তারা দারুল ইসলামে কোনো বিশেষ মর্যাদাধারী হলেও নয়। কেননা তারা তার সম্পত্তির অধিকারী হতে পারবে তার মৃত্যুর পরে। অথচ এখনো সে জীবিত। এমতাবস্থায় তার সমস্ত সম্পত্তি গনিমত স্বরূপ বাইতুল মালে জমা হবে । আর কোনো মুসলমান বা জিশ্বীর নিকট তার কোনো খণ প্রাপ্য থাকলে খাতকের উপর থেকে সে খণ রহিত হবে। কেননা তার কোনো আইন সঙ্গত দাবিদার নেই। মুস্তামিনের উত্তরাধিকার: মুস্তামিন দারুল ইসলামে বা দারুল হারবে যেখানেই মারা যাক তার সম্পত্তির উপর তার মালিকানা বা স্বত্বাধিকার লুপ্ত হবে না এবং ইমাম শাফেয়ি ব্যতীত অন্যান্য ফকিহদের মতে তার উত্তরাধিকারীরা তার স্বত্বাধিকারী হবে। তার সম্পত্তিকে তার উত্তরাধিকারীদের মালিকানায় হস্তান্তর করা বা প্রেরণ করা ইসলামি রাষ্ট্রের কর্তব্য । যদি তার কোনো উত্তরাধিকারী না থাকে তবে সেই সম্পত্তি মুসলমানদের এজমালী সম্পত্তিতে (ফাই) পরিণত হবে । (কাফেরদের কাছ থেকে বিনা যুদ্ধে অর্জিত সম্পত্তিকে ফাই বলা হয়।) কট www.pathagar.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।