৯৪ ফিক্হুস্ সুন্নাহ করে গেলে এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করলে সে যিম্মীতে পরিণত হবে এবং মুসলিম রাষ্ট্রের আনুগত্য ও বশ্যতায় যিশ্মীর উপর যে সকল বিধি কার্যকর হয়ে থাকে তার উপরও সেগুলো কার্যকর হবে। মুস্তামিনের নিরাপদ অবস্থানে ও বসবাসে তার স্ত্রী ও অপ্রাপ্তবয়ঙ্ক পুরুষ সন্তানরা এবং সকল কন্যা সন্তান, মা, দাদি, নানি এবং গৃহ পরিচারক ও পরিচারিকাগণ তার সাথে ততোদিন ইচ্ছা অবস্থান করতে পারবে । যখন কোনো যুদ্ধরত অমুসলিম কোনো বার্তাবাহক হয়ে বা আল্লাহ্র বাণী শ্রবণের উদ্দেশ্যে আসে, তখন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি ছাড়াই সে নিরাপত্তা লাভ করবে । কিন্তু যখন ব্যবসার জন্য আসে এবং ক্ষমতা প্রাপ্ত কোনো নাগরিকের নিকট থেকে নিরাপত্তামূলক আশ্রয় লাভ করে, তখন সে মুস্তামিন গণ্য হবে। সূরা তাওবার ৬নং আয়াতে এতদসংক্রান্ত মূলনীতিটি বিধৃত হয়েছে: ০:22 20726 4046০4০০8৮0 হক sy ০ Af 95 “মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় । অত:পর তাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবে কারণ তারা অজ্ঞ লোক।' মুস্তামিনের অধিকার: যুদ্ধরত অমুসলিম যখন মুসলিম শাসিত অঞ্চলে নিরাপত্তামূলক আশ্রয় নিয়ে প্রবেশ করে তখন সে তার জান, মাল, অধিকার ও স্বার্থ সংরক্ষণের অধিকার ততক্ষণ ভোগ করবে যতক্ষণ সে তার নিরাপত্তা চুক্তি মেনে চলবে এবং তা লংঘন করবে না। সে শত্রু দেশের নাগরিক কিংবা তাদের মধ্যে ও আমাদের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে কেবল এইটুকু কারণে তার স্বাধীনতাকে খর্ব করা বা তাকে গ্রেফতার করা আদৌ বৈধ নয় । চাই সে গ্রেফতার দ্বারা কেবল সাময়িক আটক করার উদ্দেশ্য থাকুক বা যুদ্ধবন্দি হিসাবে স্থায়ীভাবে আটক করার উদ্দেশ্য থাকুক । ইমাম সারাখ্সি বলেন: “নিরাপদ আশ্রয় লাভের কারণে মুস্তামিনদের সম্পদ নিরাপত্তা লাভ করবে । তাই তা রাষ্ট্র কর্তৃক গ্রহণ করা বৈধ থাকবে না।” এমনকি সে যখন দারুল হারবে (বৈরী অমুসলিম দেশে) ফিরে যাবে। তখন তার প্রাণের নিরাপত্তা বাতিল হবে বটে, তবে তার সম্পদের নিরাপত্তা অক্ষুণ্ন থাকবে ।' “আল-মুগনী' গ্রন্থে বলা হয়েছে: ‘একজন হারবী (মুস্তামিনের বিপরীত অর্থাৎ যুদ্ধরত অমুসলিম) যখন মুস্তামিন হয়ে অর্থাৎ নিরাপত্তামূলক আশ্রয়প্রাপ্ত হয়ে দারুল ইসলামে (মুসলিম শাসিত দেশে) প্রবেশ করে, অত:পর সেখানকার কোনো মুসলমান বা যিশ্বীর নিকট তার সম্পদ গচ্ছিত রাখে অথবা খণ হিসাবে প্রদান করে, তারপর পুনরায় দারুল হারবে ফিরে যায়, তখন আমাদের দেখতে হবে সে কী পরিচয় নিয়ে বা কী উদ্দেশ্যে দারুল হারবে ফিরে গেছে। যদি দেখা যায়, সে ব্যবসায়ী বার্তাবাহক কিংবা স্বাস্থ্য পরির্চযা মূলক বা বিনোদনমূলক ভ্রমণের উদ্দেশ্যে গেছে, বা কোনো বিশেষ প্রয়োজনে গেছে অত:পর সে পুনরায় দারুল ইসলামে প্রত্যাবর্তন করে, তবে সে তার জান ও মালের পূর্ণ নিরাপত্তা লাভ করবে । কেননা এই ভ্রমণ দ্বারা দারুল ইসলামে অবস্থানের উদ্দেশ্য বাতিল হয়নি । তাই এ দ্বারা সে যিশ্মীর সমমর্ধাদার অধিকারী হয়েছে। পক্ষান্তরে সে যদি দারুল হারবে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গিয়ে থাকে, তবে তার জানের নিরাপত্তা বাতিল হবে; কিন্তু মালের নিরাপত্তা বহাল থাকবে । কেননা সে দারুল ইসলামে নিরাপত্তা পেয়ে প্রবেশ করায় তার মালের নিরাপত্তা অক্ষুণ্ন রয়েছে। দারুল হারবে প্রবেশের মাধ্যমে তার জানের নিরাপত্তা যখন বাতিল হয়েছে, তখন তার মালের নিরাপত্তা বাকি রয়েছে । কেননা বাতিল হওয়ার বিষয়টা জানের সাথে নির্দিষ্ট থাকায় তা জানের মধ্যেই সীমিত রয়েছে।' মুস্তামিনের দায়িত্ব ও কর্তব্য: দেশের শাস্তি-শৃংখলা রক্ষা করা ও তার বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে বিরত থাকা তার কর্তব্য । সুতরাং গোয়েন্দাগিরি করা তার জন্য বৈধ নয়। সে যদি শত্রুদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, তবে তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।