নিরাপত্তা চুক্তি ৯৩ নিরাপত্তা বা আশ্রয় দানের অধিকার কখন কার্যকর হয়: নিরাপত্তা বা আশ্রয় দানের অধিকার দেয়া মাত্রই আইনী স্বীকৃতি লাভ করে এবং যে মুহূর্তে এটা উচ্চারিত ও ঘোষিত হয় সেই মুহূর্ত থেকেই তা কার্যকর বিবেচিত হয় । তবে শাসক বা সেনাপতির পক্ষ থেকে স্বীকৃতি দেয়া ব্যতীত তা চূড়ান্তভাবে স্বীকৃতি পায় না। নিরাপত্তা দান যখন স্বীকৃতি লাত করে এবং শাসক বা সেনাপতির পক্ষ থেকেও স্বীকৃতি পায়, তখন নিরাপত্তা প্রদত্ত ব্যক্তি যিশ্মীতে পরিণত হয় এবং মুসলমানদের অধিকার ও কর্তব্য তারও অধিকার ও কর্তব্যে পরিণত হয় । এই নিরাপত্তা কেবল তখনই বাতিল করা বৈধ, যখন প্রমাণিত হয় যে, এই অধিকার মুসলমানদের ক্ষতি সাধনে ব্যবহৃত হবে, যেমন সে তার স্বজাতি বা স্বগোত্রের গোয়েন্দা এবং মুসলমানদের উপর গোয়ন্দাগিরি চালায় । দলগতভাবে নিরাপত্তা দান: মুসলিম নাগরিকদের মধ্য থেকে ব্যক্তিগতভাবে কোনো নাগরিক একজন বা দু'জনকে নিরাপত্তা দান করলে সে নিরাপত্তাই বৈধ । কিন্তু দলগতভাবে সামষ্টিক নিরাপত্তা প্রদান একমাত্র শাসকের পক্ষ থেকে দেয়া বৈধ। শাসক ইজতিহাদের মাধ্যমে অথবা মঙ্গল অমঙ্গল বিবেচনাপূর্বক নিরাপত্তা দান করবেন, যেমন কোনো অমুসলিম গোষ্ঠীকে যিশ্বী হিসাবে গ্রহণ । এ ধরনের সামষ্টিক নিরাপত্তা প্রদানের অধিকার যদি ব্যক্তিগত পর্যায়ে সকল মুসলিম নাগরিককে দেয়া হয়, তবে তা জিহাদ বাতিল করণের মাধ্যম হয়ে দাঁড়াবে। দূত নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির পর্যায়ভুক্ত: দূতও নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির মতো, চাই সে পত্রবাহক হয়ে আসুক, অথবা যুদ্ধরত পক্ষদ্বয়ের মধ্যে সন্ধি স্থাপনের উদ্দেশ্যে আসা-যাওয়া করুক, কিংবা হতাহতদের সরিয়ে নেয়ার সুবিধার্থে সাময়িক যুদ্ধবিরতির চেষ্টা করুক। (মিথ্যা নবুয়তের দাবিদার) মুসাইলামার প্রেরিত দৃত-দ্বয়কে রসূলুল্লাহ সা. বলেছিলেন: “দূতদেরকে হত্যা করা হয়না বলেই তোমাদের দু'জনকে হত্যা করলামনা, নচেৎ হত্যা করতাম ।' ইমাম আহমদ ও ইমাম আবু দাউদ, নঈম ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত। তখন রসূলুল্লাহ সা. মুসাইলামার চিঠি পড়ছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন: তোমাদের উভয়ের মত কি? তারা বললো: মুসাইলামার মতই আমাদের মত। অর্থাৎ তারা উভয়ে মুসাইলামাকে নবি বলে বিশ্বাস করে। একবার কুরাইশ আবু রাফে'কে রসূলুল্লাহ সা. এর নিকট প্রতিনিধি করে পাঠায় । এখানে এসে তার মন ঈমান আনার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বললো: হে রসূলুল্লাহ, আমি কুরাইশের কাছে ফিরে যেতে চাইনা, আপনাদের কাছেই মুসলমান হিসাবে থেকে যেতে চাই। রসূলুল্লাহ সা. বললেন: আমি প্রতিশ্রুতি ভঙ্গ করিনা এবং বার্তবাহককে আটকে রাখিনা। তুমি নিরাপদে ফিরে যাও এরপর যদি তোমার মনের বর্তমান অবস্থা বহাল থাকে তবে আমাদের কাছে ফিরে এসো (আহমদ, আবু দাউদ, নাসায়ি ও ইবনে হাব্বান) ইমাম আবু ইউসুফের “কিতাবুল খারাজে' ও ইমাম মুহাম্থাদের “সিয়ারুল কবীরে' বলা হয়েছে: দূতের ব্যাপারে কিছু শর্ত আরোপ করা হয়েছে, সেগুলো পূরণ করা মুসলমানদের উপর ওয়াজিব । কাফেররা যদি তাদের নিকট আটক মুসলিম বন্দীদেরকে হত্যাও করে তবুও তাদের দূতের সাথে বিশ্বাসঘাতকতা করা বৈধ নয়। আমরা কখনোই তাদের দূতকে হত্যা করবোনা । কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: ‘বিশ্বাসঘাতকতার বিনিময়ে প্রতিশ্রুতি পালন বিশ্বাস ঘাতকতার জবাবে বিশ্বাসঘাতকতার চেয়ে উত্তম । ' মুস্তামিন (নিরাপত্ামূলক আশ্রয়প্রার্থী) সংজ্ঞা: মুস্তাঁমিন হচ্ছে সেই যুদ্ধরত অমুসলিম, যে মুসলিম শাসিত অঞ্চলে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে প্রবেশ করে, সেখানে স্থায়ীভাবে বসবাস করা কিংবা অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান করার ইচ্ছায় নয়, বরং একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকার ইচ্ছা পোষণ করে, যা এক বছরের বেশি নয়। এক বছর অতিক্রম www.pathagar.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।