ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ফিক্হুস্‌ সুন্নাহ উনব্রিশতম অধ্যায় নিরাপত্তা চুক্তি শত্রুপক্ষের যুদ্ধরতদের মধ্যে কেউ নিরাপত্তা প্রার্থনা করলে তার সে প্রার্থনা মঞ্জুর করা হবে । এ দ্বারা সে নিশ্চিত নিরাপত্তার অধিকারী হবে এবং কোনো ভাবেই তার উপর আক্রমণ চালানো জায়িষ হবেনা । মহান আল্লাহ্‌ বলেন: | ০29 ৩০ 5256 BUDS ES CE Bp ০ পে is A ৬ ০০১৫ “মুশরিকদের মধ্যে কেউ তোমার নিকট আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অত:পর তাকে নিরাপদ স্থানে পৌছে দেবে। কারণ তারা অজ্ঞ লোক ।' (সূরা তাওবা: ৬) নিরাপত্তা দানের ক্ষমতা কার কার আছে : নারী অথবা পুরুষ, স্বাধীন কিংবা দাস, যে শ্রেণীর মুসলিম নাগরিকই হোক, আইনত শত্রুপক্ষের যে কোনো নিরাপত্তা প্রার্থীকে নিরাপত্তা দানের অধিকারী । একমাত্র অপ্রাপ্ত বয়স্ক ও অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি ব্যতীত কোনো মুসলমানকে এ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কোনো অপ্রাপ্তবয়স্ক অথবা অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি কোনো শত্রুকে নিরাপত্তা দান করলে এই দু'জনের কারো নিরাপত্তা দানই বৈধ হবেনা । ইমাম আহমদ, আবুদাউদ, নাসায়ি ও হাকেম আলি রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “নিরাপত্তা দানের অধিকার সকল মুসলমানের সমান, নগণ্যতম একজন মুসলমান নাগরিকও এ অধিকার প্রয়োগ করতে পারে । তারা অন্য সবার উপর ক্ষমতাবান । আর ইমাম বুখারি, আবুদাউদ ও তিরমিযির বর্ণনা মতে উম্মে হানি বিনতে আবি তালিব রা. বলেন: “আমি বললাম: হে রসূলুল্লাহ, আমি ছুবায়রার অমুক সন্তানকে আশ্রয় দিয়েছি। অথচ উম্মে আলির ছেলে বলেছে, সে তাকে হত্যা করবে। রসূলুল্লাহ সা. বললেন, হে উদ্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ, আমরাও তাকে আশ্রয় দিয়েছি।' (অর্থাৎ সে রাষ্ট্রের আশ্রয়ে আছে। সুতরাং তাকে কেউ হত্যা করতে পারবেনা |) নিরাপত্তা দানের ফল: সুস্পষ্ট উক্তি কিংবা বোধগম্য ইঙ্গিতের মাধ্যমে কাউকে নিরাপত্তা দেয়া হয়ে থাকলে সে নিরাপত্তা প্রদত্ত ব্যক্তির উপর কোনো আক্রমণ বৈধ হবেনা । কেননা তাকে নিরাপত্তা দানের মাধ্যমে সে নিজের প্রাণকে হত্যা থেকে ও নিজের স্বাধীনতাকে গোলামিতে রূপান্তরিত হওয়া থেকে নিরাপদ করে নিয়েছে। | বর্ণিত আছে; উমর ইবনুল খাত্তাব রা. জানতে পারলেন যে, জনৈক মুজাহিদ একজন পারসিক যোদ্ধাকে বলেছেন যে, তোমার কোনো ভয় নেই। পরক্ষণেই তাকে হত্যা করেছে। তাই তিনি মুসলিম বাহিনীর সেনাপতিকে লিখলেন: “আমি জানতে পেরেছি, তোমাদের কেউ কেউ (শত্রুপক্ষের) বড় বড় যোদ্ধাদেরকে খুঁজে বেড়ায় । যখন এ ধরনের কেউ কোন পাহাড়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে এবং তাকে আঘাত করা দু:সাধ্য হয়, তখন তাকে বলে: ‘তোমার কোনো ভয় নেই।' তারপর যেই তাকে নাগালে পায় অমনি হত্যা করে। আল্লাহ্‌র কসম, কেউ এরূপ কাজ করেছে জানতে পারলে আমি তাকে হত্যা করবো ।' ইমাম বুখারি তাঁর ইতিহাস' গ্রন্থে এবং ইমাম নাসায়ি বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আশম্ব্যস দিল যে, তার রক্তপাত করা হবেনা, অত:পর তাকে হত্যা করলো, আমি সেই হত্যাকারীর দায়মুক্ত। যদিও নিহত ব্যক্তি কাফের হয়ে থাকে ।' ইমাম বুখারি, মুসলিম ও আহমদ আনাস রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: 'প্রত্যেক বিশ্বাসর্ঘতিকের স্বতন্ত্র পতাকা থাকবে, যা দ্বারা তাকে কেয়ামতের দিন চেনা যাবে।' www.pathagar.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।