ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ফায় ৯১ ফাণইয়ের বষ্টন ও বিতরণ: ইমাম মালেকের উদ্ধৃতি দিয়ে ইমাম কুরতুবী বলেন: “এটি শাসকের দৃষ্টিভঙ্গি ও ইজতিহাদের উপর নির্ভরশীল । তিনি কোনো হার নির্ধারণ ছাড়াই তা থেকে নিজে গ্রহণ করবেন এবং ইজতিহাদের ভিত্তিতে তা থেকে আত্মীয়স্বজনকে দেবেন । আর যা অবশিষ্ট থাকবে তা মুসলমানদের কল্যাণমূলক খাতে ব্যয় করবেন। চার খলিফাও এ কথাই বলেছেন এবং এই মত অনুসারে কাজ করেছেন। আর রসূলুল্লাহ সা. এর নিম্নোক্ত উক্তি দ্বারাও এটাই সাব্যস্ত হয়: ‘আল্লাহ্‌ তোমাদেরকে যে ফায় দিয়েছেন, তা থেকে খুমুস (এক পঞ্চমাংশ) ব্যতীত আমার আর কিছুই প্রাপ্য নেই। আর সেই এক পঞ্চমাংশও তোমাদের দিকেই প্রত্যাবর্তিত হবে ।' বস্তুত রসূলুল্লাহ্‌ সা. এক পঞ্চমাংশ বা এক তৃতীয়াংশের আকারে ফায় বন্টন করেননি । আয়াতে শুধু তাদের কথাই উল্লেখ করা হয়েছে যাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন জরুরী । কেননা তারাই এর প্রাপকদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ । ইমাম যুজাজ ইমাম মালেকের উক্তির সপক্ষে প্রমাণ দিতে গিয়ে বলেন, আল্লাহ্‌ বলেছেন: ‘লোকে কী ব্যয় করবে, সে সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে। বল, যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে, তা পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, অভাব্গ্রস্ত এবং মুসাফিরদের জন্য ।' (সূরা বাকারা: আয়াত ২১৫) তবে কোনো ব্যক্তি যদি এ কটি শ্রেণীর বাইরে অন্য কাউকে দেয়া সমীচীন মনে করে, তবে তা দেয়া সর্বসম্মতভাবে জায়েয । ইমাম নাসায়ি বর্ণনা করেন, আতা বলেছেন:“আল্লাহ্‌র এক পঞ্চমাংশ ও রসূলের এক পঞ্চমাংশ একই জিনিস, রসূলুল্লাহ সা. এটা থেকেই নিজে নিতেন, অন্যকে দিতেন, যেখানে ইচ্ছা ব্যয় করতেন এবং যথা ইচ্ছা সম্পন্ন করতেন এবং তা দিয়ে যা ইচ্ছা তা-ই করতেন। “হুজ্জাতুল্লাহিল বালেগা' গ্রন্থে শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌ মুহাদ্দিস দেহলবি রহ. বলেন: “ফায় বন্টনের ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে। রসূলুল্লাহ সা. এর নিকট ফায় আসলে, তা সে দিনের মধ্যেই বণ্টন করতেন। বিবাহিতকে দুই ভাগ ও অবিবাহিতকে এক ভাগ দিতেন । আর আবু বকর রা. স্বাধীন ব্যক্তি ও দাস-দাসীর মধ্যে এমনভাবে বষ্টন করতেন যেন তাদের মৌলিক প্রয়োজন পূরণ হয় ।' আর উমর রা. প্রশাসনকে অস্বারোহীর দল ও অন্যান্য প্রয়োজনের উপর অগ্রাধিকার দিতেন, ব্যক্তিকে তার প্রবীণতা অনুসারে, বিপদ মুসিবত অনুসারে, পরিজন অনুসারে ও প্রয়োজন অনুসারে অগ্রাধিকার দিতেন। এ সব মতভেদপূর্ণ বিষয়ে মূল কথা এই যে, তিনি ইজতিহাদের ভিত্তিতেই যা করণীয় মনে করতেন তাই করতেন । তাঁর আমলে যেটা সঠিক কল্যাণকর বিবেচিত হতো সেটাকেই অগ্রাধিকার দিতেন। কা www.pathagar.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।