৯০ ফিক্হুস্ সুন্নাহ আটাশতম অধ্যায় ফায় ফা'য় হচ্ছে সে সম্পদ, যা মুসলমানরা তাদের শত্রুদের নিকট থেকে বিনা যুদ্ধে হস্তগত করে। এ সম্পর্কে 77 ৭, ৮, ৯ ও ১০ নং আয়াতে বলেন: ০:০5 25 84028559009 55 ৬ LE পি ও ০৪৪ 195 ০৫ 2) নও uss 95545 406 ০52) 9৭ 25 422 cle 20 গর্ভ ০০555 255 082 il, » 42 ০০১১০ 820 ০১018905524 0৫১ GE ৮25 ৮১০৩) ক) ০১ শা AY ০০০৫৪) 0555 40 215 20198551536 BE LAS 05595 0551 আয «2255 20 ০১০2 05529 41 ০2 ১১১ ns gly Ls or নিচু ৮৪ গে ৬১১ Yell 5১6 ০ ০১415 2 ০০9: toll ডি ০105 ০০১০2 রা ৪ il 3৮ বে Lis ? ৮৫ cb 559 95 ia or ee প সক কপ A ০০০) 355 এ রতি পি ক ‘আল্লাহ্ ইহুদিদের নিকট থেকে তাঁর রসূলকে যে ফা'য় দিয়েছেন, সে জন্য তোমরা অশ্বে কিংবা উটে আরোহণ করে যুদ্ধ করোনি: আল্লাহ্ তো যার উপর ইচ্ছা, তাঁর রসূলগণকে কর্তৃত্ব দান করেন, আল্লাহ্ সর্ববিষয়ে সর্বশক্তিমান । আল্লাহ্ এই জনপদবাসীদের নিকট থেকে তাঁর রসূলকে যা কিছু দিয়েছেন, তা আল্লাহ্র, তার রসূলের, রসূলের স্বজনদের এবং ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই সম্পদ আবর্তন না করে। রসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। আল্লাহ্ শাস্তি দানে কঠোর । এই সম্পদ অভাবহস্ত মুহাজিরগণের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে উৎখাত হয়েছে। তারা আল্লাহ্র অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ্ ও তাঁর রসূলকে সাহায্য করে, তারাই তো সত্যাশ্রযী ৷ মুহাজিরদের আগমনের পূর্বে যারা এ নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে, তারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাংক্ষা পোষণ করেনা। আর তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাগ্রস্ত হলেও; যারা কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম । যারা তাদের পরে এসেছে তারা বলে, ‘হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা কর এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রেখ না। হে আমাদের প্রতিপালক তুমিতো দয়াময়, পরম দয়ালু ।' এখানে আল্লাহ্ মদিনায় হিজরতকারীগণকে মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণকারীরূপে উল্লেখ করেছেন। আর মদিনাবাসী আনসারগণকে মুহাজিরদেরকে আশ্রয়দানকারী হিসেবে উল্লেখ করেছেন। আর এদের পরে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কথাও উল্লেখ করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।