যুদ্ধরত কাফিরদের কাছ থেকে উদ্ধারকৃত গনিমতের ভূমি ৮৯ সাতাশতম অধ্যায় যুদ্ধরত কাফিরদের কাছ থেকে উদ্ধারকৃত গনিমতের ভূমি শক্তি প্রয়োগে দখলকৃত ভূমি: মুসলমানরা যখন কোন ভূমি গনিমত হিসাবে লাভ করে, যেমন যুদ্ধের মাধ্যমে শক্তি প্রয়োগে বিজিত ভূমি, যা থেকে তার অধিবাসীদেরকে তারা উচ্ছেদ করে দিয়েছে, তখন সেই ভূমির ব্যাপারে শাসক দু'ধরনের বন্দোবস্তের যে কোনো একটি গ্রহণের অধিকারী: ১. বিজয়ী মুসলিম যোদ্ধাদের মধ্যে তা বষ্টন করে দেয়া। ইমাম মালেকের মতে ওয়াক্ফ করা বাধ্যতামূলক, বষ্টন জায়েয নয়। ২. সর্বসাধারণ মুসলমানদের জন্য তা ওয়াক্ফ করে দেয়া। যদি সাধারণ মুসলমানদের জন্য তা ওয়াকৃফ করে দেয়, তবে এঁ ভূমির উপর চিরস্থায়ীভাবে ভূমিকর ভূমিতে সেচের পানির ব্যবস্থা থাকলে ভূমিকর আরোপ করা হবে, চাই চাষ হোক বা না হোক, আরোপ করবে, যা এ ভূমি যার দখলে থাকবে তার কাছ থেকে আদায় করা হবে, চাই সে মুসলমান হোক বা যিশ্বী হোক। এই ভূমিকর প্রতি বছর একবার আদায় করা হবে এবং তা ভূমির ভাড়া বলে গণ্য হবে । মূলত ভূমিকর আমীরুল মুমিনীন উমর রা. কর্তৃক তার বিজিত ভূমিতে আরোপিত হয়েছিল, তন্মধ্যে সিরিয়া, মিসর ও ইরাকের নাম উল্লেখযোগ্য । কোনো এলাকা থেকে অধিবাসীরা ভয়ে কিংবা আপোসে বাস্ত ত্যাগ করলে: বিজীত ভূমি যেমন যোদ্ধাদের মধ্যে বন্টন করা অথবা সাধারণ মুসলমানদের নামে ওয়াক্ফ করা জরুরী, তেমনি যে ভূখন্ড থেকে তার অধিবাসীরা বিজয়ী মুসলমানদের ভয়ে ত্যাগ করে অথবা যে ভূখন্ডের অধিবাসীদের সাথে মুসলমানদের এই মর্মে সমঝোতা হয় যে, ভূমির মালিকানা মুসলমানদের হবে, তবে অধিবাসীরা ভূমিকরের বিনিময়ে থাকতে পারবে, সে ভূখন্ডও তেমনি বিজয়ী যোদ্ধাদের মধ্যে বষ্টন করা অথবা সাধারণ মুসলমানদের নামে ওয়াক্ফ করা বাধ্যতামূলক । তবে উল্লেখ্য যে, যে ভূখন্ড সম্পর্কে এরূপ সমোঝাতা হয়-ভূমি অধিবাসীদের মালিকানাভূক্তই থাকবে এবং মুসলমানরা শুধু তার বাবদে ভূমিকর পাবে, সে ভূথন্ডের অধিবাসীদের উপর আরোপিত এ ভূমিকর জিধিয়ার মতো । তারা ইসলাম গ্রহণ করলে এ ভূমিকর রহিত হয়ে যাবে । আর ভূমি কর যেহেতু ভাড়ার পর্যায়তুক্ত, তাই তার হার নির্ধারণের ক্ষমতা শাসকের । তিনি যেমন ভালো মনে করেন তেমন হার নির্ধারণ করবেন । কেননা এই হার স্থান ও কাল ভেদে বিভিন্ন রকম হতে পারে । উমর রা. যেরূপ হার নির্ধারণ করে গেছেন, হুবহু তা অনুসরণ করা জরুরী নয়। তবে উমর রা. এবং অন্যান্য শাসকগণ যেখানে যে হার নির্ধারণ করে গেছেন, সেখানে সেটাই বহাল থাকবে ৷ হার নির্ধারণের কারণ পাল্টে যাওয়া ছাড়া তা পরিবর্তন করার অধিকার কারো নেই। কেননা তারা যেটা নির্ধারণ করেছেন সেটা তাদের আদেশ। ভূমিকরতুক্ত ভূমি আবাদ করতে অক্ষম হলে: যে ব্যক্তির মালিকানায় এমন ভূমি রয়েছে, যার কর দিতে হয়, সে যদি সে ভূমিকে কাজে লাগাতে অক্ষম হয়, তবে তাকে দুটি কাজের যে কোনো একটি করতে বাধ্য করা হবে: ১. হয় সে এ ভূমি কাউকে ভাড়া দেবে (যেমন বর্গাচাষে দেয়া) ২. অথবা তা থেকে নিজের হাত গুটিয়ে নেবে। কেননা তৃমি প্রকৃত পক্ষে মুসলমানদের সম্পদ। এ সম্পদকে পতিত রেখে তাদেরকে তার উপকারিতা থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। গনিমত স্বরূপ প্রাপ্ত ভূমির উত্তরাধিকার : এই ভূমির মালিকানা উত্তরাধিকার সুত্রে মালিকের উত্তরাধিকারীদের নিকট হস্তাস্তরিত হবে যেভাবে মালিকের নিকট উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হয়েছিল । ক www.pathagar.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।