৮৮ ফিক্হস্ সুন্নাহ ৪. যিহারের ক্ষেত্রেও দাস-দাসী মুক্ত করা কাফফারা । আল্লাহ্ বলেন: ৮৫ এ 95 তি 9596 0০9৮ 3 ৮ ০৮ ০9 “যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে (অর্থাৎ স্ত্রীকে বলে “তুমি আমার নিকট আমার মায়ের পিঠ সদৃশ’, জাহেলি যুগে লোকেরা এ কথা উচ্চারণ করে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতো) এবং পরে নিজেদের উক্তি প্রত্যাহার করে, তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস বা দাসী মুক্ত করতে হবে ।" (সূরা মুজাদালাহ: আয়াত-৩) ৫. ইসলাম দাস-দাসীদেরকে ক্রয় করে মুক্ত করে দেয়াকে যাকাতের অর্থ ব্যয়ের একটি অন্যতম খাত হিসাবে নির্ধারণ করেছে। আল্লাহ বলেন: ১৮9 BABE HN ০০০ ০৮৭০৮৪১9294 ০94 0 ‘যাকাত তো শুধু নি:স্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস-দাসী মুক্তির জন্য' (সূরা তাওবা: আয়াত ৬০) ৬. ইসলাম নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে দাস-দাসীদের মুক্ত করার আদেশ দিয়েছে। আল্লাহ বলেন: 40 506 ০ ০০ পি Ake এ] পি এ AL তি লু ০১ ৪02 ৮ ৮৫71 521 “তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও যদি তোমরা তাদের মধ্যে কল্যাণের সন্ধান পাও। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তা থেকে তোমরা তাদেরকে দান করবে ।' (সূরা নূর: আয়াত ৩৩) ৭. কেউ দাস-দাসী মুক্ত করার মান্নত করলে যখনই উদ্দেশ্য সফল হবে তখনই মান্নত পূরণ ওয়াজিব । এ আলোচনা থেকে দ্যর্থহীনভাবে প্রমাণিত হলো যে, ইসলাম দাসত্বের উৎসগুলোকে সংকুচিত করেছে, দাস-দাসীদের সাথে মহানুভবতার আচরণ করেছে, স্বাধীনতার পথ সুগম করেছে এবং এই অবমাননাকর অবস্থা থেকে তাদেরকে চূড়ান্তভাবে মুক্ত করার লক্ষ্যে তাদের প্রতি এমন মমত্বের হাত প্রসারিত করেছে, যা যুগযুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে । www.pathagar.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।