ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে দাস-দাসীতে পরিণত করা ৮৭ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। যার ভাই তার অধীনে থাকবে, সে নিজে যা খায় তাকেও যেন তাই খাওয়ায় এবং নিজে যা পরে তাকেও যেন তাই পরায় এবং তাদেরকে অতিশয় কষ্টসাধ্য কোনো কাজ করতে যেন বাধ্য না করে। আর যদি অতিশয় কষ্টসাধ্য কোনো কাজে বাধ্য করতেই হয় তবে তাদেরকে এ কাজ সম্পন্ন করতে সাহায্য কর ।' ! 8. তাদের উপর যুলুম-নির্যাতন করতে ইসলাম নিষেধ করেছে। ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘যে ব্যক্তি তার দাস-দাসীকে থাগড় দেয় বা প্রহার করে তার কাফফারা হচ্ছে তাকে মুক্ত করে দেয়া ৷’ আবু মাসউদ আনসারী রা. বলেছেন: আমি যখন একজন দাসকে প্রহার করছিলাম তখন সহসা আমার পেছনে একটা শব্দ শুনতে পেলাম । তাকিয়ে দেখি রসূলুল্লাহ্‌ সা. দাঁড়িয়ে আছেন। তিনি বললেন: ‘হে আবু মাসউদ, শুনে নাও, তুমি এ দাসটির উপর যতখানি ক্ষমতাবান, আল্লাহ্‌ তোমার উপর তার চেয়েও বেশি ক্ষমতাবান ।' তখন আমি বললাম, সে আল্লাহ্র ওয়াস্তে স্বাধীন । তিনি বললেন: ‘এ কাজটা না করলে তোমাকে আগুন স্পর্শ করতো ।' কোনো মুনিব তার দাস-দাসীর সাথে নিষ্ঠুর আচরণ করে একথা প্রামাণিত হলে তাকে স্বাধীন করার নির্দেশ দেয়ার অধিকারও ইসলাম আদালতকে দিয়েছে। ৫. ইসলাম দাস-দাসীদেরকে লেখাপড়া ও পরিশীলিত আচরণ শেখানোর আহ্বান জানায় । রসূলুল্লাহ্‌ সা. বলেন, ‘যে ব্যক্তির নিকট একজন দাসী রয়েছে, অত:পর সে তাকে লেখাপড়া শেখায় তার প্রতি মহানুভৰ আচরণ করে (অর্থাৎ তাকে মুক্তি দেয়) ও তাকে বিয়ে করে, সে ইহকালে ও পরকালে দুটি পুরস্কার পাবে। একটি পুরস্কার লেখাপড়া শেখানো ও বিয়ে করার জন্য, অপর পুরস্কার স্বাধীন করার জন্য ৷' স্বাধীন করার পদ্ধতি: ইসলাম দাস মুক্ত করার বহু পথ উন্মুক্ত করেছে। যেমন: ১. একে আল্লাহর রহমত ও বেহেশত প্রাপ্তির উপায় হিসাবে চিহ্নিত করেছে। আল্লাহ বলেন: ০৫55) ত; ০ FIA প্র) 1 02821 সা ১৪ “অত:পর দুর্গম পথ অতিক্রম করেনি । আপনি জানেন কি, সে দুর্গম পথ কী? তাহলো কোনো দাসকে মুক্ত করা।' (সূরা বালাদ: আয়াত ১১, ১২, ১৩) একবার জনৈক বেদুইন রসূলুল্লাহ্‌ সা. এর নিকট এসে বললো: হে রসূলুল্লাহ, আমাকে এমন কাজের সন্ধান দিন, যা আমাকে বেহেশতে প্রবেশ করাবে । তিনি বললেন: দাস মুক্ত করা ও দাসত্ব স্বালন করা। বেদুইন বললো: হে আল্লাহ্র রসূল, দুটো এক জিনিস নয় কি? তিনি বললেন, না, দাস মুক্ত করা হলো তোমার এককভাবে দাস মুক্ত করে দেয়া। আর দাসত্ব স্থালন হলো তার মূল্য পরিশোধে সহায়তা করা। ০০০০০০০০০০৪ ৮৪৪৪৪, 2052 25) ) ৯৯০১ রি 58 Us. 955 “কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলে একটি মু'মিন দাস মুক্ত করা বিধেয়।' (সূরা নিসা: ৯২) ৩. এটা কসম ভংগ করারও কাফ্ফারা । আল্লাহ্‌ বলেন: Ar ASS ABN Ar As As পাশা ৮2525 AGS LAD ০22 6 ৮5 ig ০৫755 094 BG “এর (কসম ভংগ করার) কাফফারা হলো তোমরা সাধারণত তোমাদের পরিবারের লোকদেরকে যে মধ্যম ধরনের খাদ্য খেতে দাও, তা থেকে দশজন দরিদ্রকে খাদ্য দান করা অথবা তাদেরকে পরিধেয় বস্ত্র প্রদান করা, অথবা একজন দাস-দাসী মুক্ত করা ।' (সূরা মায়িদা: আয়াত ৮৯) www.pathagar.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।