৮৬ ফিক্ছুস্ সুন্নাহ ছাব্বিশতম অধ্যায় মানুষকে দাস-দাসীতে পরিণত করা কুরআন মজীদে এমন কোনো উক্তি নেই, যা মানুষকে দাস-দাসীতে পরিণত করা বৈধ করে, অধিকন্তু তাতে মানুষকে স্বাধীন করার আহ্বান জানানো হয়েছে । এমন প্রমাণও কোথাও নেই যে, রসূলুল্লাহ্ সা. কোনো বন্দীকে দাস-দাসীতে পরিণত করেছেন, বরং তিনি মক্কার বন্দীদেরকে বনুল মুসতালিকের বন্দীদেরকে এবং হুনাইনের বন্দীদেরকে মুক্তি দিয়েছেন। তাছাড়া এ মর্মেও প্রমাণ পাওয়া যায় যে, রসুলুল্লাহ সা. জাহেলি যুগে তার নিকট যে সকল দাস-দাসী ছিলো তাদেরকে মুক্তি দিয়েছিলেন এবং তাকে যে সকল দাস-দাসী উপহার দেয়া হয়েছিল তাদেরকেও তিনি মুক্তি দিয়েছেন। এতদসব্বেও মুসলমান যুদ্ধবন্দীদেরকে শত্রপক্ষ দাস-দাসী হিসাবে গ্রহণ করার পাল্টা ব্যবস্থা হিসাবে খুলাফায়ে রাশেদীন কিছু সংখ্যক বন্দিকে দাস-দাসীতে পরিণত করেছিলেন । তাই বলে তারা সকল অবস্থায় মানুষকে দাস-দাসী বানানোর বৈধতা দেননি, ঠিক যেমনটি পূর্বতন শরীয়তসমূহে ও মানব রচিত আইনে দেয়া হতো। তারা এটাকে শুধুমাত্র সে সব যুদ্ধে সীমিত রেখেছেন, যা মুসলমানরা আইন সংগত কারণে তাদের শত্রুদের বিরুদ্ধে ঘোষণা করেছিল । এ ছাড়া অন্য সকল অবস্থায় বন্দিকে দাস-দাসীতে পরিণত করাকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং তা কোনো অবস্থায়ই হালাল হয়না । ইসলাম একদিকে যেমন দাসত্বের উৎসগুলোকে খুবই সংকুচিত করে দিয়েছে এবং তাকে অতিমাত্রায় সীমিত করে দিয়েছে, অপর দিকে তেমনি দাস-দাসীদের সাথে অত্যন্ত মহানুভব আচরণ করেছে এবং তাদের স্বাধীন হওয়ার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। নিম্নে এর একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হলো: দাস-দাসীদের সাথে আচরণ: ইসলাম দাস-দাসীদের পর্যাপ্ত সম্মান প্রদর্শন করেছে, তাদের সাথে উদারতা ও মহানুভবতার আচরণ করেছে এবং তাদের প্রতি স্নেহ ও মমত্বের হাত প্রসারিত করেছে। তাদেরকে অপমান ও লাঞ্না-গঞ্জনার শিকার বানায়নি এবং অপবাদ ও দোষারোপের পাত্রে পরিণত করেনি। এর কয়েকটি দৃষ্টান্ত দেখুন: ১. দাস-দাসীদের প্রতি সহৃদয় আচরণ করার উপদেশ দিয়েছে। যেমন আল্লাহ বলেন: 0৯05 পাশ lly tl gy ১ 0০৮29198১৫৪ ag 1435 Yo 4015599 OLA AL Cy 55154 ৮9 inl পাটা পাকি] 2019 tht ও “তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং কোনো কিছুকে তার সাথে শরীক করোনা, এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সংগী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত-দাস-দাসীদের প্রতি স্যবহার কর ।' (সূরা নিসা: আয়াত ৩৬) আলি রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় কর।' ২. এমনভাবে তাদেরকে ডাকতে ইসলাম নিষেধ করেছে, যা দ্বারা তাদের প্রতি তাচ্ছিল্য প্রকাশ পায়। যেমন রসূলুল্লাহ্ সা. বলেছেন: তোমরা এরূপ বলোনা: “আমার দাস বা দাসী' বরং এভাবে বল: “আমার সংগী, আমার সংগিনী বা আমার ভৃত্য ।' ৩. ইসলাম দাস-দাসীকে মুনিবের অনুরূপ খাদ্য ও পোশাক দিতে আদেশ দিয়েছে । ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ্ সা. বলেছেন: তোমাদের পরিচারক-পরিচারিকাগণ তোমাদের ভাইবোন। আল্লাহ্ www.pathagar.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।