যুদ্ধবন্দী ৮৫ যুদ্ধবন্দীদের সাথে আচরণ: ইসলাম যুদ্ধবন্দীদের সাথে মানবিক ও সদয় আচরণ করেছে। ইসলাম তাদেরকে সম্মান ও সহদয়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং যারা তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন করে তাদের প্রশংসা করে থাকে । যেমন আল্লাহ্ বলেন: টি LE GY sh 22 এ ৭) ০৮ ভে এ ০০214 92 ‘খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবী, ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে এবং বলে: কেবল প্রতিদান চাইনা, কৃতজ্ঞতাও চাইনা ।" (সূরা দাহ্র: আয়াত ৮-৯) আবু মূসা আশয়ারি রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন:“তোমরা বন্দীকে মুক্ত কর। নিমন্ত্রণকারীর নিমন্ত্রণ গ্রহণ কর, ক্ষুধার্তকে অন্ন দান কর এবং রু্নুব্যক্তিকে পরিচর্যা কর ।” ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে সুমামা ইবনে উসাল মুসলমানদের হাতে বন্দি হয়ে রসূলুল্লাহ সা. এর নিকট নীত হলে তিনি বললেন: “ওর বন্দীদশার প্রতি তোমরা সৌজন্য প্রদর্শন কর, তোমাদের সবার নিকট থেকে খাদ্য সংগ্রহ করে তাকে পাঠাও । অত:পর সাহাবিগণ রসূলুল্লাহ সা. এর দুধেল উটনীর দুধ সকালে ও সন্ধ্যায় তার নিকট পাঠাতেন।' রসূলুল্লাহ্ সা. তাকে ইসলামের প্রতি আহ্বান জানালেন। সে তা প্রত্যাখ্যান করে বললো: আপনি যদি মুক্তিপণ চান তবে কতটা সম্পদ আপনার অভিপ্রেত, তা দাবি করুন। তখন রসূলুল্লাহ সা. তার প্রতি অনুকম্পা প্রদর্শন করলেন এবং বিনা মুক্তিপণে তাকে মুক্তি দিলেন। এ আচরণ পরবর্তীকালে তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। সহীহ হাদিসগ্রন্থসমূহে বনুল মুস্তালিক যুদ্ধের বন্দীদের সম্পর্কে বর্ণিত আছে: এ বন্দীদের মধ্যে (পরবর্তীকালে উন্মুল মুমিনীন) জুয়াইরিয়া বিনতে হারেসও ছিলেন। তার পিতা হারেস ইবনে আবু যিরার বহুসংখ্যক উট নিয়ে মদিনায় উপস্থিত হন তার কন্যাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করার উদ্দেশ্যে । পথিমধ্যে মদিনা থেকে কয়েক মাইল দূরবর্তী 'আকীক' নামে একটি পার্বত্য উপত্যকায় তার প্রিয় দুটি উট লুকিয়ে রেখে যায়। রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হয়ে সে বললো ; “হে মুহাম্মদ, আপনারা আমার মেয়েকে প্রেফতার করেছেন। এই নিন তার মুক্তিপণ ।' রসূলুল্লাহ সা. তৎক্ষণাৎ বললেন: আকীকের অমুক পাহাড়ের উপত্যকায় যে উট দুটো লুকিয়ে রেখে এসেছ তা কোথায় ? হারিস তৎক্ষণাত বলে উঠলো: “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রসূলুল্লাহ’ (আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহ্র রসূল) আল্লাহ্র কসম, এ গোপনতথ্য আল্লাহ্ ছাড়া আর কেউ আপনাকে জানায়নি । হারিসের সাথে তার দুই ছেলেও ইসলাম গ্রহণ করলো । সে সাথে তার মেয়েও ইসলাম গ্রহণ করলো । রসূলুল্লাহ্ সা. তৎক্ষণাৎ তাকে বিয়ে করার জন্য তার পিতার নিকট প্রস্তাব পাঠালেন এবং তাকে বিয়ে করলেন । তখন মুসলমানরা বললো: আমাদের হাতে আটক এ সকল বন্দী এখন রসূলুল্পাহ্ সা. এর স্বশুরক্লীয় আত্মীয়-স্বজন । তাই তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করে বিনা পণে মুক্তি দেয়া হলো। হযরত আয়েশা রা. বলেন: “আমার জানা নেই আর কোনো মহিলা তার গোত্রের জন্য জুয়াইরিয়ার চেয়ে বেশি কল্যাণকর প্রমাণিত হয়েছে।' কেননা রসূলুল্লাহ সা. এর সাথে তার বিয়ে হওয়ার সুবাদে বনুল মুসতালিকের একটি পরিবারের একশো সদস্য মুক্তি পেয়েছে। বস্তুত এ মহান উদ্দেশ্যেই রসূলুল্লাহ্ সা. জুয়াইরিয়াকে বিয়ে করেন। কেবল জৈবিক কামনা চরিতার্থ করার জন্যই তাকে বিয়ে করেননি; বরং শরিয়তের একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই তাকে বিয়ে করেন। যদি কেবল জৈবিক কামনা চরিতার্থ করাই তার উদ্দেশ্য হতো তাহলে জুয়াইরিয়াকে যুদ্ধবন্দিনী হিসেবে দাসী বানিয়ে রাখতে পারতেন। ৮০ www.pathagar.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।