৮৪ ফিক্ছুস্ সুন্নাহ পঁচিশতম অধ্যায় যুদ্ধবন্দী যুদ্ধবন্দীরাও গনিমতের আওতাভুক্ত যুদ্ধবন্দী দু প্রকার: প্রথম প্রকার: নারী ও শিশু । দ্বিতীয় প্রকার: যুদ্ধরত বয়স্ক কাফির পুরুষ, যখন মুসলমানদের নিকট জীবিত ধরা পড়ে । যুদ্ধরত পুরুষ কাফিরদের উপর মুসলমানরা বিজয়ী হলে ও তারা গ্রেফতার হলে তাদেরকে দয়া প্রদর্শন করত মুক্তিদান, মুক্তিপণ নিয়ে মুক্তি দান অথবা হত্যা করা এ তিনটি পদক্ষেপের মধ্যে যেটি অধিকতর উপকারী ও কল্যাণকর মনে হবে, তা গ্রহণের জন্য ইসলাম শাসককে ক্ষমতা প্রদান করেছে। মুক্তিপণ অর্থসম্পদ দিয়েও দেয়া যায়, বন্দী বিনিময়ের মাধ্যমেও দেয়া যায়। বদরযুদ্ধে অর্থ সম্পদের মাধ্যমেই নেয়া হয়েছিল। তবে বিশুদ্ধ রেওয়ায়াত থেকে জানা যায়, রসূলুল্লাহ সা. বনুআকীলের একজন মুশরিকের বিনিময়ে তাঁর দুজন সাহাবীকে মুক্ত করেছিলেন । (ইমাম আহ্মদ ও তিরমিযি, ইমাম তিরমিযি কর্তৃক বিশুদ্ধ বলে অভিহিত) মহান আল্লাহ বলেন: 05 02765 00 969) 108 ALLS Bl ০০5 soll ০95515588৮9] 219 ০০35 টস 2৫ ০৪০৯ “তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে মুকাবিলা কর, তখন তাদের গদানে আঘাত হানবে, পরিশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদেরকে কষে বাঁধবে, অত:পর হয় অনুকম্পা, নয় মুক্তিপণ । (তোমরা যুদ্ধ চালিয়ে যাবে) যতক্ষণ যুদ্ধ তার অস্ত্র নামিয়ে না ফেলে ৷' (সূরা মুহাম্মদ, ৪) ইমাম মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. তখন আশিজন বন্দীকে মুক্তি দিয়েছিলেন, যারা ফজরের নামাযের সময় রসূলুল্লাহ্ সা. ও তার সাহাবীগণকে হত্যা করার জন্য “তানয়িম' পর্বতের উপর থেকে নেমে এসেছিল। এ বিষয়েই সূরা আল-ফাত্হের ২৪ আয়াতের নিমোক্ত অংশটি নাযিল হয়: he AB ও 9 or Bo phy পেত Apis এ পি ০৫ 91155 “তিনিই মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর ।" আর মক্কা বিজয়ের দিন তিনি মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন: ‘খাও তোমরা মুক্ত ।' এতদসত্ববেও বৃহত্তর কল্যাণের প্রয়োজনে বন্দীকে হত্যা করা শাসকের জন্য বৈধ । স্বয়ং রসূলুল্লাহ্ সা. ও এরূপ করেছেন বলে প্রমাণিত আছে। তিনি নযর ইবনুল হারেস ও উকবা ইবনে মুয়াইত্কে বদর যুদ্ধের দিন এবং আবু ইজ্জত আল জুমহীকে ওহুদ যুদ্ধের দিন হত্যা করেন। এ সম্পর্কেই আল্লাহ্ বলেন: eb BV ১০০২৫০০৭428 ৮ cd Ub ‘দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবির জন্য সংগত নয় ৷' (সূরা আনফাল: আয়াত ৬৭) অধিকাংশ আলেম এই মতই সমর্থন করেন যে, উপরোক্ত তিনটি পদক্ষেপের যে কোনোটি গ্রহণ করার অধিকার শাসকের রয়েছে। | কিন্তু হাসান ও আতা রহ. বলেন: বন্দীকে হত্যা করা যাবেনা, বরং হয় ক্ষমা করে মুক্ত করে দিতে হবে, নচেৎ মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিতে হবে। ইমাম যুহরি ও মুজাহিদসহ একদল আলেম বলেন: কাফের বন্দীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করা আদৌ বৈধ নয়। অপর দিকে ইমাম মালেক বলেন: মুক্তিপণ ব্যতীত মুক্তি দেওয়া জায়েয নয়। হানাফিদের মতে যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেয়া জায়েয নেই, চাই মুক্তিপণের বিনিময়ে হোক অথবা মুক্তিপণ ছাড়া হোক। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।